জনপ্রিয় ডেস্ক
: দক্ষিণ এশিয়া বিষয়ক হাউজ অব ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটির সদস্য, রিপাবলিকান দলের
কংগ্রেসওমেন তুলসি গাব্বার্ড বলেছেন, বাংলাদেশ গোলযোগের মধ্যে রয়েছে। গত বছর ত্রুটিপূর্ণ
নির্বাচনের পর থেকেই দেশের স্থিতিশীলতা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ। বুধবার যুক্তরাষ্ট্রের
কংগ্রেসে এ সব কথা বলেন। বাংলাদেশ সরকারের প্রতি মানবাধিকার রক্ষায় তৎপরতা বৃদ্ধি,
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও জঙ্গি উত্থান প্রতিরোধের জন্য তুলসি
গাব্বার্ড কংগ্রেসে উত্থাপিত এক প্রস্তাবে আহ্বান জানান।দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসের
প্রতিনিধি পরিষদ ও সিনেটে তুলসি গাব্বার্ড এ প্রস্তাব তোলার পর বক্তব্য রাখেন- এশিয়া
এন্ড প্যাসিফিক সাব কমিটির চেয়ারম্যান রিপাবলিকান দলের কংগ্রেসম্যান ম্যাট স্যামন ও
একই দলের কংগ্রেসম্যান বব ডোল্ড। বব ডোল্ট বলেন, কোনো দেশ তার নাগরিকদের, বিশেষ করে
সংখ্যালঘুদের মৌলিক স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হলে তা বরদাশত করা হবে না। বিশ্বের মানবিক
মূল্যবোধের বৃহৎ শক্তি হিসেবে সেসব দেশের কাছে যুক্তরাষ্ট্র একসুরে এই বার্তা পাঠাতে
বাধ্য। তুলসি গাব্বার্ড ওই প্রস্তাবে বাংলাদেশে ঝুঁকিতে থাকা সব সংখ্যালঘুদের মানবাধিকার
রক্ষার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি।তুলসি গাব্বার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত
প্রেস রিলিজ ও টুইটারে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র কংগ্রেসে হিন্দু
সমপ্রদায়ের একমাত্র সদস্য এই তুলসি গাব্বার্ড। তিনি কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করে
বলেন, আমি বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা, বিশেষ করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য
সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের দায়ে অভিযুক্তরা
প্রায়ই থেকে যাচ্ছে শাস্তির বাইরে। এসব সংখ্যালঘুদের ওপর যারা সহিংসতা উসকে দিচ্ছে
ও সংঘটিত করছে তাদেরকে থামাতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে। সংখ্যালঘুদের অধিকার
রক্ষা করতে হবে। এই প্রস্তাবে সংখ্যালঘুসহ সব নাগরিকের মানবাধিকার রক্ষার জন্য বাংলাদশে
সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাস শক্তিশালী করতে
ও কট্টরপন্থী গ্রুপগুলোকে প্রতিহত করতে হবে সরকারকে।কংগ্রেসম্যান ম্যাট স্যামন বলেন,
আমরা আশা করি মানবিক মূল্যবোধ, মুক্তমত ও ধর্মীয় স্বাধীনতার প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে
তার প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ। সব নাগরিকের মানবাধিকার রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে
কারো রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ বিষয় নয়।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
ত্রুটিপূর্ণ নির্বাচনের পর থেকে বাংলাদেশে স্থিতিশীলতা উদ্বেগজনক
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন