জনপ্রিয় ডেস্ক : উন্নত চিকিৎসার
জন্য রোববার সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুর এয়ার
লাইন্সের একটি ফ্লাইটে রওনা দেবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল
কবির খান শনিবার বিকেলে এ তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাড়ের নার্ভ ব্লকের
সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে
চিকিৎসা নেবেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ৬ মাস ১০দিন কারাবন্দি থেকে গত ১৫ জুলাই
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি
পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর পরিবারের সঙ্গে
ঈদ করতে বাসায় যান মির্জা ফখরুল।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৫ জুলাই, ২০১৫
রোববার সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন