সুফিয়ান বিন হোসাইন,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার
উপজেলার প্রাচীনতম বিদ্যাপীট পিএইচজি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিয়ানীবাজার
প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক অসুস্থ আব্দুর রহিম স্যারকে দেখতে রোববার
তাহার পৌর এলাকার ফতেহপুরস্থ বাসভবনে তাকে দেখতে যান পিএইচজি হাই স্কুলের প্রাক্তন
ছাত্ররা। এসময় তারা অসুস্থ শিক্ষকের শারিরীক খোঁজখবর নেন। অসুস্থ শিক্ষক আব্দুর রহিমও
প্রাক্তন ছাত্রদের দেখা পেয়ে আনন্দিত হন এবং তাকে দেখতে যাওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ
জানান। এর সাথে তাদের সুন্দর জীবন গঠনে নানা উপদেশ দেন। অসুস্থ শিক্ষককে দেখতে যাওয়া
পিএইচজি হাই স্কুলের ২০০৫ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার
পৌরশহরের স্পোকেন ডটকমের পরিচালক ও শিক্ষক আব্দুল লতিফ, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের
শিক্ষক আরমিন হোসেন,মেসার্স জনপ্রিয় ফার্মেসীর স্বত্তাধিকারী ফয়ছল আহমদ খাঁন,দৈনিক
শ্যামল সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সাংবাদিক সুফিয়ান আহমদ,মেসার্স এস.এ কালেকশনের
পরিচালক হোসেন মোহাম্মদ আকবর,বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্র সাকির হোসেন,শাহ রেজা,আলী
আহমদ শিপলু,জাহেদ আহমদ,শফিউর রহমান জুয়েল প্রমুখ। এসময় অসুস্থ শিক্ষক আব্দুর রহিমের
পুত্র সাংবাদিক এটিএম তুরাবও উপস্থিত ছিলেন। সাংবাদিক তুরাব তার অসুস্থ বাবাকে দেখতে
যাওয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাবার সুস্থতা কামনা সবার কাছে দোয়া চান।
প্রসঙ্গত,গত ১লা মে প্রবীণ সাংবাদিক ও শিক্ষক আব্দুর রহিম
নিজ বাড়িতে ব্রেণ ষ্ট্রোকে আক্রান্ত হলে গুরুত্বর অবস্থায় তাকে সিলেটের সোবহানীঘাটস্থ
ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এবং পরবর্তিতে সিলেটের বাসায় দীর্ঘ চিকিৎসা
নেয়ার পর খানিকটা সুস্থ হয়ে উঠেন শিক্ষক আব্দুর রহিম। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান
করছেন। তিনি তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন