জনপ্রিয়
ডেস্ক : ছাত্রলীগের
২৮তম কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনে ভোট শুরু হওয়ার পর থেকেই যে গুঞ্জন ছিল শেষ পর্যন্ত
তা-ই সত্যি করে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত
হয়েছেন জাকির হোসেন। শনিবার দিনভর গুঞ্জন ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার
সিন্ডিকেটের পছন্দ অনুযায়ী বাংলাদেশের প্রাচীনতম এই সংগঠনটির নেতৃত্বে আসছেন সোহাগ-জাকির। রোববার রাত ৮টা
৮ মিনিটে ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু। ঘোষিত ফল অনুযায়ী
২ হাজার ৬৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ; যিনি এর আগে
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১/১১ আন্দোলন থেকে শুরু
করে ছাত্রলীগের সকল কার্যক্রমেই ছিল সামনের সারিতে ছিলেন। সাংগঠনিক ক্ষেত্রে পরিচ্ছন্ন
ইমেজ রয়েছে তার। আওয়ামীলীগ পরিবারের সন্তান সোহাগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে
থেকে ইতিমধ্যেই বিভিন্ন সাংগঠনিক কাজে অভিজ্ঞতা ও অর্জন করেছেন। অন্যদিকে ২
হাজার ৬৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন; যিনি কেন্দ্রীয়
কমিটির সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। সিলেটের ছেলে জাকির এর আগে জিয়া হল শাখা ছাত্রলীগের
সম্পাদকও ছিলেন। শনিবার
শুরু হওয়া দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিন রোববার বেলা ১১টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকেল
৫টা ৪০ মিনিটে তা শেষ হয়। ৩ হাজার ১শ ৩৮টি ভোটের মধ্যে নেতৃত্ব নির্বাচনে ভোট পড়ে ২
হাজার ৮শ ১৯টি। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এ সম্মেলন
হলো চার বছর পর এমন এক সময়ে, যখন দুবার সরকারবিরোধী আন্দোলন করে পুরোপুরি ব্যর্থ হয়ে
বেশ কোণঠাসা অবস্থানে রয়েছে বিএনপি। তবে নির্বাচন না সমঝোতার ভিত্তিতে নতুন নেতৃত্ব
পাবে ছাত্রলীগ তা নিয়ে কিছুটা ধোয়াশা ছিল। সম্মেলন উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমেই ছাত্রলীগে নতুন নেতৃত্ব আনার পরামর্শ
দেন। সে
অনুযায়ীই রোববার ভোটগ্রহণ শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন-
সুমন কুণ্ডু, শেখ রাসেল ও মোস্তাফিজুর রহমান মোস্তাক। রোববার বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার
পর সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন,ছাত্রলীগকে আমরা যেভাবে নেতৃত্ব
দিয়েছি আগামী দিনেও এই প্রক্রিয়া থাকলে ছাত্রলীগ সব আন্দোলনে সফল হবে।নিজের ও বদিউজ্জামান
সোহাগের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, আমরা ছিলাম দুই ভাইয়ের মতো। কোনোদিন
গ্রুপ হয়নি। মিডিয়া অনেক কিছু লিখেছে অনেক সময়। কিন্তু লিখতে পারেনি সোহাগ গ্রুপ, নাজমুল
গ্রুপ। ছাত্রলীগ কখনো কখনো কলম সন্ত্রাসের শিকার হয়েছে বলেও আগেরদিন অভিযোগ ছিল তার।
একইসঙ্গে তিনি এমন অভিযোগও করেছিলেন যে, ছাত্রলীগ এতিমদের সংগঠন। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ছাড়া কেউ এই সংগঠনের খোঁজ রাখেন না। যারা ছাত্রলীগের আগামীদিনের নেতৃত্বে আসবেন তারা
নীতি-নৈতিকতা ও আদর্শ নিয়ে থাকবেন, ভোটগ্রহণ শেষে এমন আশা করেছিলেন বদিউজ্জামান সোহাগ।
তিনি বলেছিলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই আমরা সততা ও ইচ্ছা নিয়ে গত ৪ বছর
ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২৬ জুলাই, ২০১৫
ছাত্রলীগের নতুন নেতৃত্বে সোহাগ-জাকির
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন