এনায়েত হোসেন সোহেল,প্যারিস : বিশ্বনাথ ফুটবল ক্লাব প্যারিসের
ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্যারিসের গার দো নোর্দের
একটি অভিজাত রেস্তুরায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে ক্লাবের ২০১৫-২০১৬
সালের কার্য নির্বাহী পর্ষদের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। ক্লাবের সভাপতি রায়হান
আহমদের পরিচালনায় ও সাধারণ সম্পাদক পারভেজ আল রিফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি সিরাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে
এ সময় বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সভাপতি মফিজ আলী,ফ্রান্স বিএনপির
সহ সভাপতি মাহবুবুর রহমান বকুল, বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনওয়ার
হোসেইন ,সহ সভাপতি কানু মিয়া ,সিলেট শাহ জালাল স্পোটিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সল
উদ্দিন,ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া। ক্লাবের সদস্য
শামিম আলীর পবিত্র কোর্ আন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য
রাখেন,জাকির হোসেন,আমির আলী,তাজ উদ্দিন,এরশাদ ,শরিফ উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে
বলেন, প্রবাসী বিদৌলত উপজেলা বিশ্বনাথের রয়েছে দেশ বিদেশে আলাদা পরিচয় ও স্বনাম। রয়েছে
ফুলবল খেলায় এ উপজেরার ঐতিহ্য। এ সকল স্বনাম ও ঐতিহ্যকে বুকে ধারণ করে প্রবাসের মাঠিতে
ও স্ব- গৌরবে উজ্জ্বীবিত থাকতে হবে। তবেই আমাদের নির্ধারিত স্বপ্ন বাস্তবে রুপান্তরিত
হবে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজুর রহমান বিশ্বনাথ ফুটবল ক্লাব প্যারিসের ২০১৫-২০১৬
সালের নব গঠিত কার্যনির্বাহী পর্ষদের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। নব গঠিত পর্ষদের
নেতৃবৃন্দরা হলেন,সভাপতি রায়হান আহমদ,সহ সভাপতি শামিম আহমদ,সাধারণ সম্পাদক জাকির আহমদ,ক্রীড়া
সম্পাদক পারভেজ আহমদ,কোষাধ্যক্ষ জাহিদ আহমদ,প্রধান প্রশিক্ষক সাইদ আল রাদি গালিব,সহকারী
প্রশিক্ষক পারভেজ আল রিফাত। সদস্যরা হলেন, লিটন খান,নুর ইসলাম সুইট ,মঞ্জুর আহমদ,তারেক
আহমদ,আরিফ আহমদ,হৃদয় খান,সাগর আহমদ,রাসেল আহমদ,আলী শামিম,তুহিন আহমদ,হাসান আহমদ,জুয়েল
আহমদ। এ সময় ক্লাবের খেলোয়াড় বৃন্দকে জার্সি প্রদান করেন অতিথিরা।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন