জনপ্রিয়
ডেস্ক : ১৩ জুলাই সাইবেরিয়ায় একটি চারতলা সামরিক ব্যারাক ধসে
পড়ার ঘটনায় রাশিয়ার ২৩ সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজ
(সোমবার) এ কথা জানিয়েছেন। এ ঘটনায় আরো ১৯ সেনা আহত হয়েছে বলেও জানান তিনি। সাইবেরিয়ার
ওমস্ক শহরের কাছে রুশ ছত্রী বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র গতকাল শেষ বেলায় এ
দুর্ঘটনা ঘটে। রাজধানী
মস্কো থেকে ২,২০০ কিলোমিটার দূরে এ প্রশিক্ষণ কেন্দ্র
অবস্থিত। ভিডিও ফুটেজে দেখা গেছে, চারতলা ভবনের পুরোটাই ভেঙে পড়েছে। টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ওই
মুখপাত্র বলেন, ওই ব্যারাকে অবস্থানরত ৪২ সেনার সবাইকে
উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৩ নিহত হয়েছে এবং আহত ১৯ সেনাকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। প্রকাশিত তালিকা থেকে দেখা যাচ্ছে, হতাহতের
বেশিরভাগই পু্রুষ এবং তাদের বয়স ১৮ থেকে ২২-এর মধ্যে। হতাহতদের আত্বীয়-স্বজনদের ৫০
জন এরই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৩ জুলাই, ২০১৫
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন