এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : শেখ হাসিনাকে ফ্রান্সে অবাঞ্চিত
ঘোষণা করেছে ফ্রান্স বিএনপি। গতকাল রোববার বিকেলে বর্তমান ক্ষমতাশীন দল কর্তৃক বিএনপি
ও শরিক দল গুলোর উপর মামলা হামলা গুম ও হয়রানির প্রতিবাদে আয়োজিত পূর্ব নির্ধারিত ফ্রান্স
পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। ফ্রান্স
বিএনপির সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খানের পরিচালনায়
মানব বন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ফ্রান্স বিএনপির সহসভাপতি শাহেদ আলী,সিরাজুর
রহমান,শাহ জামাল,মাহবুবুর রহমান রাঙ্গা ,ইলিয়াস মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি মফিজ
আলী,সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,সৈয়দ জালাসুজ্জ্বামান ,মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক
ওমর গাজী,বিএনপি নেতা ইলিয়াস কাজল ,সাহিত্য প্রকাশনা সম্পাদক কবি রুবেল,তথ্য ও গবেষণা
সম্পাদক আলতাফ হোসেন,সংস্মৃতিক সম্পাদক কিরণ আহমদ,মাহবুবুর রহমান বকুল,রেজওয়ান হোসেন
জুয়েল,মিজান শিকদার, শরিফ আহমদ,মাসুম সরকার,রুহুল আমিন,শাহিনুর রহমান ও মনোয়ার হোসেন
প্রমুখ। বক্তারা বলেন,অবৈধ প্রধানমন্ত্রীসহ তার দলের লোকেরা পাগল হয়ে গেছে । আওয়ামীলীগ
তাদের অবৈধ ক্ষমতার দখলদারীত্ব ধরে রাখতে সারা দেশে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগকে
দিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে শুধু মাত্র সন্ত্রাস আর
প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে। তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন
ও তারেক জিয়া যাতে পরবর্তী নির্বাচনে অংশ নিতে না পারেন তার জন্য পরিকল্পিত ভাবে প্রশাসনের
সহযোগিতায় তারা ন্যাক্কার জনক সিদ্ধান্ত নিতে চলেছে। কিন্তু তাদের এই নোংরামি কখনো
বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বক্তারা আগামী জলবায়ু সম্মেলনে শেখ হাসিনাকে না আসার
উদাত্ব আহ্বান জানান এবং সেই সাথে তাকে ফ্রান্সে অবাঞ্চিত ঘোষণা করেন। পরে নেতৃবৃন্দ
পূর্ব নির্ধারিত পররাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করেন।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
শেখ হাসিনাকে ফ্রান্সে অবাঞ্চিত ঘোষণা
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন