রনি মোহাম্মদ,লিসবন : লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ইউরোপ প্রবাসীদের একমাত্র সংগঠন অল ইউরোপিয়ান
রায়পুর এসোসিয়েশন এর উদ্যোগে পর্তুগালের রাজধানী লিসবনের বেঙ্গেল কেফেতে এক আলোচনা
সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়৷ সংগঠনের যুগ্ন আহবায়ক জনাব নজরুল ইসলাম সুমনের
পরিচালনায় এবং আহবায়ক আমিনুর রহমান ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন সম্মানিত প্রধান উপদেষ্ঠা জনাব রানা তাসলিম উদ্দিন৷অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
যুগ্ন আহবায়ক জনাব আনিসুর রহমান হেলাল, স্পেন প্রতিনিধি মিসেস লুনা আক্তার পলি, ফ্রান্স
প্রতিনিধি জনাব মিঠু পাটওয়ারী, অষ্ট্রিয়া প্রতিনিধি জনাব নাজমুল হোসেন,এ বি সামাদ,এনামুল
রহমান রতন সহ অন্যান্য সদস্য বৃন্দ৷অনু্ষ্ঠানে বক্তারা রায়পুরের আর্থ-সামাজিক পরিবর্তনের
উদ্দেশে এবং মানব সেবার লক্ষে গঠিত এই সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং পরিশেষে
সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আলোচনা পর্বের ইতি টানেন। ইফতারের আগ মুহূর্তে দেশ,
জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া
মাহাফিল পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা জনাব রানা তাসলিম উদ্দিন।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
অল ইউরোপিয়ান লক্ষীপুর জেলার রায়পুর এসোসিয়েশনের রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
অল ইউরোপিয়ান লক্ষীপুর জেলার রায়পুর এসোসিয়েশনের রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন