জনপ্রিয়
ডেস্ক : গোলের সংখ্যা শুনলে যে কারও পিলে চমকে যাবার কথা।
১০-৯ ব্যবধান! আসলেই সত্যি তো? সত্যি তো অবশ্যই। তবে সেটা টাইব্রেকারে। নির্ধারিত ৯০
মিনিট গোলশুন্য ড্র থাকার কারণে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফি চায়না ভার্সনের
চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য টাইব্রেকারকেই বেছে নেওয়া হয়। সেখানেই একের পর এক শট। সাডেন
ডেথেও একের পর এক শটে জয়ী নির্ধারণ না হওয়ায় শেষ পর্যন্ত রিয়ালকে নিতে হয়েছে ১০টি শট।
আর এসি মিলানকে নিতে হয়েছে ৯টি শট। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদই জয়ী। চরম নাটকীয় টাইব্রেকারের
শেষটাও ছিল আরও নাটকীয়তাপূর্ণ। ৯টি করে শট নিয়ে নেন দুই দলের ৯জন করে খেলোয়াড়। সাডেন
ডেথের ষষ্ঠ পর্বে এসি মিলানের জালে শট নিতে আসেন রিয়ালের নতুন গোলরক্ষক কিকো ক্যাসিয়া।
ডান পায়ের অসাধারণ শটে তিনি পরাস্ত করেন এসি মিলান গোলরক্ষককে। এরপর শট নিতে আসেন মিলান
গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। কিন্তু তার শট ঠেকিয়ে দেন কিকো। তাতেই রিয়ালের নায়কে
পরিণত হণ কিকো ক্যাসিয়া। টাইব্রেকারে নাটকীয়তা ছিল প্রথম ৫ শটেও। এসি মিলানের কার্লোস
বাক্কা প্রথমে নিজের শটটি বারের ওপর দিয়ে মের দেন। তখনই জয় ছিনিয়ে নিতে পারত রিয়াল।
কিন্তু টনি ক্রুসের শট ঠেকিয়ে দেন জিয়ানলুইজি দোনারুমা। যে কারণে একে একে ৬বার সাডেন
ডেঠে শট নিতে হয় দু’দলকে। টাইব্রেকারে রিয়ালের হয়ে গোল করেন
হামেস রদ্রিগেজ, মার্সেলো, কাসেমিরো, রামোস, দানি কারভাজল, নাচো, ডেনিস চেরিসেভ, ইসকো
এবং হেসে। মিলানের পক্ষে গোল করেন নাইজেল ডি জং, আলেসান্দ্রো মাত্রি, কেইসুকে হোন্ডা,
লুইজ আদ্রিয়ানো, রিকার্ডো মন্তোলিভো, ক্রিশ্চিয়ান জাপাতা, হোসে মাউরি, ডেভিড ক্যালাব্রিয়া,
গ্যাব্রিয়েল পালেট্টা।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন