জনপ্রিয় ডেস্ক : লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে দুই বাংলাদেশি
নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার
দাঁতমন্ডল গ্রামের মোসলেহ উদ্দিন (৩০) ও বরিশালের আরিফুর রহমান সিদ্দিক (২৮)।মোসলেহ
উদ্দিনের পারিবারিক সূত্রে বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার
সরাইল উপজেলার চুন্টা গ্রামের লিবিয়া প্রবাসী রফিকের মাধ্যমে ওই মোহলেহ উদ্দিনের মৃত্যুর সংবাদ জানতে পারেন তার পরিবার। গত তিন বছর
ধরে মোসলেহউদ্দিন লিবিয়ার আল কুফরা সিটিতে
বসবাস করতেন। ঈদের ছুটিতে মঙ্গলবার দুপুরে তিনিসহ অপর তিন বন্ধু লিবিয়ার আরেক শহর নিয়ার
আজদাবিয়ায় ঘুরতে যান। পরে সেখানে গিয়ে চার বন্ধুই আইএস জঙ্গিদের কবলে পড়েন। একপর্যায়ে
আইএস জঙ্গিদের কবল থেকে পালানোর চেষ্টা করলে গুলিতে মোসলেহ উদ্দিনসহ বরিশালের আরিফুর
রহমান সিদ্দিক নামে আরেক যুবক নিহত হয়। সেখান থেকে মোসলেহ উদ্দিনের অন্য দুই বন্ধু
পালিয়ে প্রাণে বেঁচে গেছে।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
লিবিয়ায় আইএসের গুলিতে দুই বাংলাদেশি নিহত
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন