কেয়া খাঁন : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের চল্লিশতম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে স্পেনের রাজধানী
মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে সদ্য নির্মিত
প্রামান্যচিত্র ‘বিজয়ের মহানায়ক’ এর প্রদর্শণী। মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল
প্লাসা লাভাপিয়েস এর রাজপুত রেষ্টুরেন্টে স্পেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের সুপরিচিত সাংবাদিক ও লেখক
সৈয়দ আনাস পাশা। স্পেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খসরু চৌধুরীর সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবীত্র কোরআন
তেলাওয়াত করেন এস এম আখতারুজ্জামান। বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের
সহসভাপতি জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রলীগ নেতা রিজভী আলম, এস
এম আখতারুজ্জামান, স্পেন আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক একেএম জহিরুল ইসলাম,
আব্দুল গফুর ফরিদ, এস এম রবিন, আব্দুল ওয়াহিদ, আব্দুল কাদির, সাখাওয়াত হোসেইন
বাবলু, হাসানুজ্জামান, রুবেল খান, ও ফয়সল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন যুবলীগ নেতা সেলিম রেজা, বদরুল মাষ্টার, দুলাল সাফা, বাহার উদ্দিন, সাংবাদিক
নুরুল ওয়াহিদ ও সেলিম আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে ব্রিটেনের জনপ্রিয় সাংবাদিক, সৈয়দ আনাস পাশা বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালীর
অস্থিত্বের সাথে এমন ভাবে মিশে আছেন যে ৭৫ এর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা
তাঁকে শারিরীক ভাবে হত্যা করেও বাঙালির হৃদয় থেকে মুছতে পারেনি। তিনি বলেন ব্যক্তি
মুজিবকে হত্যা করে তাঁর আদর্শকে চীরতরে মুছে ফেলার ষড়যন্ত্র যে সফল হয়নি তাঁর
প্রমান অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দেশের নতুন প্রজন্মের
সাম্প্রাতিক জাগরণ। ডকুমেন্টারী ‘বিজয়ের
মহানায়ক’ তৈরীর প্রেক্ষাপট বর্ণণা
করতে গিয়ে সৈয়দ আনাস পাশা বলেন, বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ট ছিলেন, তাঁকে কাছ থেকে
দেখেছেন এমন সৌভাগ্যবানদের স্মৃতিচারণের মাধ্যমে বাঙালী জাতীর জনককে নতুন
প্রজন্মের কাছে উপস্থাপনের ইচ্ছে থেকেই পরিচালক মঈনুল হোসেন মুকুল ও আমি ‘বিজয়ের মহানায়ক’ তৈরীর
পরিকল্পনা নেই। অচিরেই ডকুমেন্টারীটি ইংরেজী সাব টাইটেল দিয়ে বিদেশী ও বিদেশে বেড়ে
ওঠা নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হবে এমন তথ্যও প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে।
আলোচনা পর্ব শেষে প্রদর্শিত ডকুমেন্টারী ‘বিজয়ের মহানায়ক’ দেখে
অনুষ্ঠানে উপস্থিত স্পেনের মূলধারার সাথে সম্পৃক্ত সূধীদের কেউ কেউ ডকুমেন্টারীটি
স্পেনিশ ভাষায় সাবটাইটেল দিয়ে স্থানীয় সাংবাদিক ও রাজনীতিকসহ সবার সামনে প্রদর্শণ
করার ইচ্ছে ব্যক্ত করেন।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
‘বাঙালির অস্থিত্বের সাথে মিশে আছেন বঙ্গবন্ধু’ স্পেনে শোক দিবসের অনুষ্ঠানে ‘বিজয়ের মহানায়ক’
‘বাঙালির অস্থিত্বের সাথে মিশে আছেন বঙ্গবন্ধু’ স্পেনে শোক দিবসের অনুষ্ঠানে ‘বিজয়ের মহানায়ক’
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন