জনপ্রিয়
ডেস্ক
: বর্তমানে বাংলাদেশ সঠিকভাবে চলছে না। সর্বক্ষেত্রে অরাজকতা চলছে। দেশের কথা
চিন্তা করলে ভাল থাকা যায় না। দেশের সার্বিক অবস্থাও ভাল না। দেশের মানুষ আজ
নিরাপদ নয়। সর্বক্ষেত্রে সমস্যা। তাই পরিবর্তন দরকার। শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, দেশে যে রাজনৈতিক
সঙ্কট তৈরি হয়েছে তা উত্তরণের জন্য সহনশীল মানসিকতা দরকার। গত ২৪ আগস্ট সন্ধ্যায়
একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক
প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। আর এটিই ছিল গণমাধ্যমে দেয়া তাঁর জীবনের শেষ
সাক্ষাৎকার। তিনি বলেছিলেন, বর্তমানে দেশে আইনের শাসন
নেই। এখন চলছে স্বৈরতন্ত্র। কোনো বিবেকবান মানুষ এটা স্বাভাবিকভাবে মেনে নিতে
পারেন না। হুসেইন মুহাম্মদ এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, তার
অবস্থান পরিস্কার নয়। গত সোমবার এ সাক্ষাৎকারটিগ্রহণের সময় ঢাকায় নিযুক্ত একজন
বিদেশি রাষ্ট্রদূত আসায় তিনি আর বেশি সময় দিতে পারেননি। কথা শেষ করতে না পারায়
দুঃখ প্রকাশ করেন তিনি। অন্য সময় বিস্তারিত বলবেন বলেও উল্লেখ করেন সাবেক এ
প্রধানমন্ত্রী। কিন্তু আর সেই সুযোগ হলো না। আজ সকালে তিনি চলে গেলেন না ফেরার
দেশে।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
জীবনের শেষ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন