জনপ্রিয় ডেস্ক : লিও মেসির
স্বপ্ন ধুলোয় মিশে যাওয়ার দিনই ক্রিস্তিয়ানো রোনাল্দোর জন্য এল জোড়া ভালো খবর৷ এক, সদ্যোজাত
শিশুদের সারা বিশ্বে নামকরণের ব্যাপারে মেসির তুলনায় এগিয়ে রোনাল্দোই৷ দুই,
সবচেয়ে বেশি দান ধ্যান করা অ্যাথলিট হিসেবে স্বীকৃতি পেলেন সিআর
সেভেনই৷ ইংল্যান্ড এবং ওয়েলশের খবর, এখন শিশুদের নামকরণের
ক্ষেত্রে মেসিকে হারাচ্ছেন রোনাল্দো৷ গত বছর ইংল্যান্ডে ১১ জনের নাম রোনাল্দো রাখা
হলে মেসির নাম রাখা হয়েছে ৪ জনের৷ মেসিকে ছাপিয়ে গিয়েছেন নেইমারও৷ তাঁর নাম রাখা
হয়েছে ৮ জনের৷
রোনাল্দোর নাম বেশি রাখা হত
তিনি ম্যাঞ্চেস্টারে খেলার সময়৷ ২০০৭-২০০৮ সালে সেই সময় সংখ্যাটা পৌঁছে যায় ২১ এ৷
মেসির নাম রাখা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে৷ তিনি যে বার প্রথম ব্যালন ডি'ওর ট্রফি
জেতা শুরু করেন৷ মালির ছেলে রোনাল্দোর সন্তাহে মাইনে দুই লাখ তিরিশ হাজার পাউন্ড৷
তাও স্পনসরশিপ, এনডোর্সমেন্ট বাদ দিয়ে৷ তিনি সম্প্রতি ১০
মাসের শিশুর অস্ত্রোপচার, ৯ বছরের ক্যান্সার আক্রান্ত
শিশুর চিকিৎসার জন্য ৫৩ হাজার পাউন্ড দান করেছেন৷ তার মায়ের চিকিৎসা যে হাসপাতালে
হয়, সেখানে রিসার্চ সেন্টারে রোনাল্দো দেন ১ লাখ ৫ হাজার
পাউন্ড৷ এ ছাড়া নানা ব্যাপারে তিনি দান করে থাকেন৷




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন