রনি মোহাম্মদ,পর্তুগাল : উৎসবমুখর পরিবেশে
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো পর্তুগাল প্রবাসী নোয়াখালী সামাজিক সংগঠন বৃহত্তর
নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের বনভোজন'২০১৫। ৩০ই আগস্ট পর্তুগালের
আলগার্ভের প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভুমি সাগর কন্যা আর নয়নাভিরামরা
আলবুফেইরা তে। আলগার্ভের গাল সীবিচ আর নয়নাভিরামর আলবুফেইরার মেরিন পার্কে ও সীবিচে
দিনব্যাপী বনভোজনের আয়োজন করা হয়। তিন’টি বাসসহ প্রাইভেটকার যোগে পর্তুগালের রাজধানী
লিসবন থেকে প্রায় দুইশতাদিক প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী ছাড়াও বিভিন্ন জেলার
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে বনভোজনে যোগ দেন। বনভোজনের অনুষ্ঠানমালার
মধ্যে ছিলো- শিশু-কিশোর-কিশোরী, মহিলা আর পুরুষদের জন্য একাধিক আকর্ষণীয় ক্রীড়া
প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর রেফেল ড্র।
প্রবাসী বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের বনভোজন
স্থলে পৌঁছার পূর্ব সকাল ৯টার দিকে লিসবন টু আলগার্ভের হাইওয়ের মন্তিজু
রেস্টুরেন্টে ভুনা ক্ষিচুড়ি, কফি,
জুস,
পানি দিয়ে পরিবেশিত হয় সকালের নাস্তা।
বিকেল
৭টায় লিসবনে উদ্দিশেয় আবার রওনা করা হয় এর মাঝে সন্ধ্যা ৮টা ৩০মিনিটে আলগার্ভ টু
লিসবনের হাইওয়ের আলজাসটরেল এর রেস্টুরেন্টে পরিবেশন করা হয় আপেল,কলা,কেক,পাউরুটি
আর পানি। এই ছাড়া ও উক্ত বনভোজনে উপস্তিত ছিলেন পর্তুগাল কমিউনিটি ব্যাক্তিত্ত,রাজনীতিবিদ, ব্যাবসায়ী
জহিরুল আলম জসিম,
এম এ খালেক, শওকত ওসমান, ইউসুফ
তালুকদার, একে রাকীব,সফিকুর রহমান,আলা উদ্দিন আলো,
মোশারফ হোসেন, বাসেত, ফারুখ
ওমর,বিলাল হোসেন,আরিফ মোল্লা,সৌরভ হোসেন,ইভান আহমেদ,নাজমুল সহ লিসবনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের
নেত্রীবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর।













কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন