এনায়েত হোসেন সোহেল ,প্যারিস :
ফ্রান্স থেকে ব্যাপক আয়োজন ও অনারম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭০তম
জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা
বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে জন্মদিন পালন করে। এ সময় অনুষ্ঠানে আলোচনা
সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৭টায় প্যারিসের রুই দা রিকুইটতে দেশ মাতা
বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স মহিলা দলের
সভাপতি মমতাজ আলো। মহিলা দল ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা জেবুন
নাহারের পরিচলানায় এসময় বক্তব্য রাখেন, মহিলা দলের সিনিয়র
সহ সভাপতি রিতু রহমান,নিপা মান্নান,কামরুন নাহার,লিজা হোসেইনসহ মহিলা দলের
নেতাকর্মীরা। এসময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন,মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা এম পি।তিনি বলেন,দেশনেত্রী খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তার
নেতৃত্বেই স্বৈরাচারকে হটিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি
ফ্রান্স মহিলা দলের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন,গনতন্ত্র
রক্ষার আন্দোলনে বেগম জিয়ার পাশে দাড়াতে হবে। বর্তমান স্বৈরচারী অবৈধ সরকারের কবল
থেকে দেশকে মুক্ত করতে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে তিনি
বেগম জিয়ার সুস্হতা কামনা করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া
পরিচালনা করেন ঢাকা বিভাগ এসোশিয়েশন ফ্রান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির খান।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোস্তাক আহমদ,মাসুম
খান,আব্দুল মান্নান। পরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে
মহিলাদলের নেতাকর্মীর উপস্হিতিতে কেক কাটা হয়।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
ফ্রান্স মহিলা দলের উদ্যেগে খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন