সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে ভূমি
সংক্রান্ত বিরোধের জের ধরে শরীফ উদ্দিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি লাউতা
ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আতাব আলীর পুত্র। তিনি গত শনিবার প্রতিপক্ষের হামলায়
গুরুত্বর আহত হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
মঙ্গলবার রাতে মারা যান। গতকাল বুধবার বিকেলে নিহত শরীফের রাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়েছে। তবে এঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
প্রাপ্ত সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলা
লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের নিহত শরীফ উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন
ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিপক্ষ বুদাই মিয়া গংদের সাথে। এরই জের
ধরে গত শনিবার রাত অনুমান ১০টার দিকে জলঢুপ বাজার থেকে নিত্যদিনের সদাইপাতি নিয়ে বাড়ী
ফেরার পথে শরীফের উপর হামলা চালানো হয় বলে নিহত শরীফের পরিবারের দাবী। এই ঘটনায় নিহত
শরীফের ভাই কামাল উদ্দিনসহ আরেক ব্যক্তি আহত হন। গুরুত্বর আহত অবস্থায় শরীফকে বিয়ানীবাজার
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে
প্রেরণ করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে নিহত শরীফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে
এরিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। এব্যাপারে বিয়ানীবাজার থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবের আহমদ জানান,নিহত শরীফের লাশ দাফনের পর তার বাবা মামলা
দায়ের করবেন বলে আমাদের জানিয়েছেন। মামলা দায়ের হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
ভূমি বিরোধের জের ধরে বিয়ানীবাজারে যুবক নিহত
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন