এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : হাজারো ফুটবলপ্রেমী দেশী বিদেশী দর্শকের
উপস্থিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিয়ানীবাজারবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত রোববার
লা কর্নোভ স্টেডিয়ামে বিয়ানীবাজার পৌরসভা ফুটবল একাদশ ও মুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের
মধ্যে মনোমুগ্ধকর এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনা পুর্ণ এ খেলায় নিদৃষ্ট সময়ে ১-১ গোলে ড্র হলে পরবর্তিতে টাইবেকারের মাধ্যমে মুড়িয়া ফুটবল একাদশ বিয়ানীবাজার পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী
হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যারিস - বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত
হোসেন সোহেলের সভাপতিত্বে ও মুড়িয়া ইউনিয়ন
ফুটবল একাদশের টিম ম্যানেজার বাবর হোসেইন এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে
উপস্হিত থেকে দু দলের হাতে পুরষ্কার তুলে দেন সুরমা গ্রুপের চেয়ারম্যান হেনু মিয়া।
এসময় বক্তব্য রাখেন,মোয়াজ্জেম হোসেন কামাল,মিজানুর রহমান,সরোয়ার হোসেন,আব্দুল মুকিত,আশরাফ
উদ্দীন ছোটন,আলী হোসেন, পারভেজ আহমদসহ দুই দলের সিনিয়র সদস্যরা। এ সময় বক্তারা বলেন,
এরকম ফুটবল টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশীদের মেলবন্ধন তৈরী করতেই শুধু ভুমিকা রাখবেনা
বরং আন্তরিকতার মাধ্যমে কমিউনিটিকে শক্তিশালী করতে ইতিবাচক ভুমিকা রাখবে।উপস্হিত সকল
দর্শক বিমোহিত হয়ে এরকম আয়োজন আরো বাড়ানোর পরামর্শ দেন এবং দুই দলের ভুয়সী প্রসংশা করেন।Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
প্যারিসে বিয়ানীবাজারবাসীর প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন