মোঃ লুৎফুর রহমান বাবু ফ্রান্স : আগামী ২০ সেপ্টেম্বরের আওয়ামীলীগের
প্রতীক্ষিত সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা
উপস্থিত হবেন বলে পিছিয়ে দেওয়া হয়েছে এ সম্মেলন ফ্রান্স আওয়ামীলীগ সুত্রে এমনটাই জানা
গেছে। আগামী নবেম্ভরে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান উপলক্ষে শেখ হাসিনা ফ্রান্সে আসার
কথা। সম্মেলনের তারিখ ঘোষনার পর থেকেই নেতা-কর্মীদের মধ্যে চাংগা ভাব ছিল।যারা অনেকদিন
নিষ্ক্রিয় ছিল তাদেরকেও দলীয় সভায় দেখা যেত। বাংলাদেশি অধ্যুষিত রেষ্টুরেন্ট বারগুলোতে
তুমুল আলোচনা ছিল আসছে সম্মেলন নিয়ে।বিশেষকরে ফ্রান্সে বাংলাদেশীদের রাজধানীখ্যাত গার্দু
নর্দ এ সাপ্তাহিক ছুটির দিনগুলিতে গ্রুপে গ্রুপে কখন কখন রাস্তায় এবং রাস্তার পাশের
রেষ্টুরেন্ট ও বারগুলোতে জটলা ছিল চোখে পড়ার মত।এমনকি গভীর রাতেও অনেক তরুন নেতাকে
তার কর্মী সমর্থক নিয়ে এসব জটলায় দেখা গেছে।সম্মেলন পিছিয়ে যাওয়ায় নেতা-কর্মীরা কিছুটা
নিস্তেজ।তবে শেখ হাসিনা নিজে সম্মেলনে উপস্থিত হবেন জেনে তারা অনেকটা খুশি। নাম প্রকাশে
অনিচ্ছুক মধ্যমসারির কয়েকজন নেতা জানিয়েছেন-সকল প্রস্তুতির পর সম্মেলন পেছানো কোনভাবেই
স্বাভাবিক নয়,এর পিছনে নিশ্চয়ই কোন কারসাজি রয়েছে, তারা হুসিয়ারি উচ্চারন করে বলেন-
বংগবন্ধুর আদর্শের সৈনিকেরা এবারে যেকোন কারসাজির মোকাবেলা করবে। এদিকে সম্মেলন পিছানোর
বিষয়ে জানতে চাওয়া হলে সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন এ
প্রতিবেদককে জানান-আমি আপাকে (প্রধানমন্ত্রি শেখ হাসিনা) ২০ শে সেপ্টেম্বরের সম্মেলনের
জন্য সকল প্রস্তুতি সম্পন্ন জানিয়ে দাওয়াত দিয়েছিলাম তিনি তা কবুল করেছেন ।তবে এইসময়
রাষ্ট্রিয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারবেন না জানান। নবেম্বরের শেষ সপ্তায়
নেত্রি জলবায় সম্মেলনে যোগদিতে ফ্রান্সে আসবেন এবং আমাদের সম্মেলনে উপস্থিত হতে আগ্রহ
প্রকাশ করেছেন।এই কথায় নেত্রিকে ফ্রান্স আওয়ামীলীগের পক্ষথেকে ধন্যবাদ জানাই। বিভিন্ন
সংবাদ মাধ্যমে সম্মেলন পেছানোর জন্য থাকে দায়ী করা হচ্ছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি
বলেন-কে কি বলছে তা আমার জন্য গুরুত্বপুর্ন নয়, আপা যা বলবেন আমাকে তাই মানতে হবে।তিনি
যদি বলেন সম্মেলন আরও পাচ বছর পর হবে আমাকে তাই মানতে হবে।স্বাধীনতা বিরোধীচক্র সবসময়
আওয়ামীলীগ ও তার নেত্রিবৃন্দের বিরুদ্ধে কুতসা রটিয়ে আসছে তা আজ নতুন নয়। সম্মেলনের
তারিখ পেছানোতে দলীয় নেতা-কর্মীরা কিছুটা নিস্তেজ হলেও তাদের নেত্রির উপস্থিতে সম্মেলন
হবে সেই প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতেই ফ্রান্স আওয়ামীলীগের সম্মেলন হবে
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন