জনপ্রিয় ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে
সরকারের আরোপিত ৭.৫% ভ্যাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ
করেছে ছাত্রলীগ। অন্যান্য ছাত্রসংগঠনগুলো ভ্যাটবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা
প্রকাশ করলেও এতদিন এর বাইরে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে
ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগও। সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, আপনারা
জানেন গত কিছুদিন ধরে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা প্রধানমন্ত্রীর
কাছে আবেদন জানাবো তিনি শিক্ষার্থীদের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন এবং এ বিষয়ে
কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই ছাত্রদের
সবধরনের গণতান্ত্রিক অধিকার আদায়ে পাশে ছিল। আমরা শিক্ষার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের
দাবি জানাচ্ছি। আমরা আশা করবো শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে ফিরিয়ে ক্লাসে নিয়ে
যাওয়া হবে। সাধারণ
সম্পাদক জাকির হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষানুরাগী। আশা করি তিনি শিক্ষার্থীদের
বিষয়টি বিবেচনা করে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক
মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
ছাত্রলীগের ভ্যাট প্রত্যাহারের দাবি
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন