এস,আলম : আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে পশু কোরবানী আর সকল
ভেদাভেদ ভুলে ঈদগাহ মাঠে আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনীতে মুখরিত করে আনন্দ ঘন পরিবেশে,ধর্মীয়
ভাবগাম্বির্যের মধ্য দিয়ে স্পেনে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা ।সৌদি আরব সরকারের সহযোগীতায়
পরিচালিত মাদ্রিদের ভেন্তাস মসজিদে স্পেনের সবচেয়ে বৃহৎ জামাত অনুষ্টিত হয় সকাল ৯ টায়।
কাসিনো পার্কে ১ম জামাত আদায় করেন বাংলাদেশ দূতাবাসের চার্য দা এফেয়ার্স শাখয়াত হুসাইন
এবং অন্যান্য কর্ম কর্তা বৃন্দ,এবং স্থানীয় ডেপুটি মেয়র খরখে গারসিয়া,এ ছাড়া ও স্পেন
বিএনপি,আওয়ামীলীগ,ইসলামিক ফোরাম সহ কমিউনিট নেতৃবৃন্দ। স্পেনে নির্দিষ্ট কিছু স্থান
ছাড়া পশু ক্রয় ও জবাই করা নিষিদ্ধ থাকায় অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে মোসল্লীদের, কষ্ট
হলে ও নির্ধারিত স্থানে গিয়ে অনেকেই আদায় করেছেন
ধর্মীয় নীতিমালার ওয়াজীব এ কাজটি । মাদ্রিদের কাসিনো পার্কে সকাল ৮.৪৫ এবং ৯.৪৫ মিনিটে
দুটি জামাত অনুষ্টিত হয়। জামাত আদায় করতে জড়ো হয়েছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে
কবি মিনহাজুল আলম মামুন, আল মামুন ,কলামিষ্ট নুরুল আলম, এ কে এম জহিরুল ইসলাম,জাহিদুল
আলম মাসুদ,কামরুজ্জামান সুন্দর,জহিরুল ইসলাম নয়ন, ডাক্তার দুলাল, মিজানোর রহমান বিপ্লব,দুলাল
শাফা,শরিফ মনির,জিল্লুল আল হক ,সুহেল ভুইয়া, শিফার আহমেদ, ফজলে এলাহি,রমিজ উদ্দিন,
আবু জাফর রাসেল ,সুহেল আহমেদ সামসু,ফরহাদ উদ্দিন ,আয়ুব আলী সোহাগ,আব্দুল হামিদ সঞ্জু
,ছানুর মিয়া ছাদ, হুমায়ুন কবির রিগ্যান,দিদারুল কারিম,শাওন আহমেদ, আমিনুল হক লুতফুর্
, আবু তাহের সহ বাংলাদেশ,পাকিস্থান,সেনেগাল,মরোক্ক সহ অন্যান্য দেশের কয়েক হাজার মোসল্লী
।
এদিকে স্পেনের অলম্পিক নগরী খ্যাত বার্সেলোনা বাংলাদশীদের দ্বারা
পরিচালিত শাহজালাল জামে মসজিদে ঈদের ৩টি জামাত,শান্তাকলমা ১টি সহ কাতালোনিয়া অসংখ মসজিদে
পর্যায় ক্রমে ঈদের জামাত অনুষ্টিত হয়েছে ।তবে
কাতালিয়ায় ফিয়েস্তা দ্যাল মেরছে থাকায় অফিস আদালত বা বিভিন্ন প্রতিষ্টান বন্ধ ছিলো
বলে প্রবাসীরা ঈদের আনন্দ উপভোগ করেন ।
এ ছাড়া মালাগা ,বেলেন্সিয়া, ইরুন,বিলবাও সহ স্পেনের বিভিন্ন
শহরে বেশ কয়েকটি ইদের জামাত অনুষ্টীত হয়। প্রত্যেকটি জামাত শেষে বিশ্ব মোসলীম উন্মার
সুখ ও সমৃদ্বির জন্য বিশেষ মোনাজাত করা হয়।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন