রনি মোহাম্মদ,পর্তুগাল : আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাস
জীবনের সকল ব্যস্ততাকে ছুড়ে ফেলে পর্তুগালের রাজধানী লিসবনের আরিওসে বসবাসরত বাংলাদেশী
প্রবাসীদের সংগঠন আরিওস তরুন সংগের নানা আয়োজনের মধ্য দিয়ে ইউরোপের শেষ সীমানা কাব
দা রকায় অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও মিলনমেলা। লিসবন থেকে বাস যোগে প্রকৃতির অপরুপ
সৌন্দর্যের লীলাভুমি আটলান্টিকের সমুদ্র সৈকতে আর নয়নাভিরামরা আপরুপ পাহাড় এবং সিনএার
দর্শনীয় স্থানে দিনব্যাপী বনভোজনের আয়োজন করা হয়। সকাল ৯টা ৩০মিনিটে লিসবন থেকে বাস
যোগে কাব দা রকার বনভোজনস্থলে অতিথিরা উপস্থিত হলে এক উসৎবমূখর পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে
স্বাগত জানান সিলেট বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শাহাজাহান আহমেদ
সহ বাংলা টিভির সাংবাদিক সেলিম উদ্দিন, সারোয়ার আহমেদ শিবলী,খালেদ শেলু, সালেহ আহমেদ,ফকরুলইসলাম রিপন,কামাল আহমেদ,সাহেদ আহমেদ,কায়েস আহমেদ,জুয়েল আহমেদ,সমবু দেব,অসীম কুমার,শাহানা বেগম,পারজানা চৌধুরী সহ আরিওস তরুন সংগের নেএীবৃন্দ। শুরুতেই সবা্ইকে আরিওস তরুন সংগের পক্ষ থেকে সকালে নাস্তা পরিবেশন করা হয়। সকাল থেকে বিকেল অবধি
গল্প আড্ডা আর দুপরের খারাব সেরে মেতে উঠে ভিবিন্ন দেশীয়
খেলায় মহিলাদের বালিশ খেলা,সুই সুতা গাঁতা, পুরুষদের মুরগির লড়াই,বাচছাদের কবিতা ,ছড়া
গান,ধাধা, কৌতুক আনন্দে ভরপুর ছিল উক্ত বনভোজনে। বিকেল বেলায় খেলায় বিজয়ীদের মাঝে সংগঠন
ও ব্যক্তিগত পক্ষ থেকে আকর্ষনীয় পুরুস্কার উপহার দেওয়া হয়।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন