বাহার উদ্দিন বকুল, সৌদি আরব : সাম্য,মানবতা আর দ্রোহের
কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা করেছে
প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) সৌদি আরব কেন্দ্রীয় কমিটি।১লা সেপ্টেম্বর রাতে রিয়াদের একটি হোটেলে
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রসাফের সভাপতি মোহাম্মদ আবুল বশির। ফোরামের
সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় কবির জীবনের উপর বক্তব্য
রাখেন,প্রসাফের সিনিয়র সাংবাদিক আলহাজ আবু ছাঈদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমীন,প্রচার
সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব,তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, সমাজকল্যাণ
সম্পাদক আরিফুর রহমান,অন্যতম সদস্য শাহজালাল ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজু,শহিদুল
ইসলাম, গোলাম সারওয়ার আপেল,আলহাজ আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় সভায় বক্তারা বলেন,বাঙালির
জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের অবদান অপরিসীম। ব্রিটিশ বিরোধী আন্দোলন,ভারতীয় স্বাধীনতা,বাংলাদেশের
মাতৃভাষা আন্দোলন,একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ সর্বোপরি আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক
প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামের কলম চর্চা লেখনীর মাধ্যমে বাঙালি জাতি উপকার ভোগ করে
চলেছে। বাঙালি জাতির ইতিহাসে এই কবির ত্যাগ অপরিসীম।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রসাফের আলোচনা সভা
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন