জনপ্রিয় ডেস্ক : শরণার্থী সংকট সামাল দেয়ার জন্য
হাঙ্গেরি সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর
অরবানের প্রধান সহযোগী জানোস লাজার এক সাপ্তাহিক ব্রিফিং’এ এ কথা জানান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত
দেশগুলো বিশেষ করে জার্মানিতে যাওয়ার জন্য এ পর্যন্ত মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার
এক লাখ ৬০ হাজারের বেশি শরণার্থী দেশটিতে ঢুকছে। জানোস লাজার, চলতি মাসের ১৫ তারিখে
দেশটির সরকারের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকের আলোচ্য সূচির প্রথমেই দেশটিতে জরুরি অবস্থা
জারির বিষয়টি রয়েছে।
শরণার্থী ঢল সামাল দেয়ার নামে সার্বিয়া সীমান্তে হাঙ্গেরি
যখন কাঁটাতারের বেড়া তৈরি করছে তখন দেশটিতে জরুরি অবস্থা জারির জল্পনা-কল্পনা শুরু
হল। এদিকে, শরণার্থী ঢল নিয়ন্ত্রণে এক সপ্তাহ আগে কথিত ধারাবাহিক জরুরি আইন অনুমোদন
করেছে হাঙ্গেরির সংসদ। এ সব আইনে পুলিশকে অধিকতর ক্ষমতা দেয়া হয়েছে। অবৈধপন্থায় সীমান্ত
অতিক্রমকারীদের কারাদণ্ডসহ কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এ সব আইনে। এ ছাড়া, সীমান্তে
নির্মাণাধীন কাঁটাতারের বেড়ার ক্ষতি করাকে নতুন আইনে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা
হয়েছে।
এদিকে, হাঙ্গেরি থেকে শরণার্থীদের জন্য আনা-নেয়ার জন্য
ট্রেন সার্ভিস বাতিল করেছে অস্ট্রিয়া। এতে ভাগ্যহত শরণার্থীরা হাঙ্গেরিতে আটকা পড়ে
গেছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন