রনি মোহাম্মদ,(লিসবন, পর্তুগাল): জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯
তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। পর্তুগালের রাজধনি লিসবনের একটি রেস্তোরায় ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৮.০০
ঘটিকায় কেক কেটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন
করেছেন।জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার
সুস্থ জীবন কামনা করা হয় এবং শেখ হাসিনার জীবনি নিয়ে আলোচনায় শুভেচ্ছা বক্তব্যেয় পর্তুগাল
আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম বলেন ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জ
জেলার টুঙ্গিপাড়ার নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৮১ সালের ১৩-১৫ ফেব্রুয়ারি
বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে দলের সভাপতি
নির্বাচিত করা হয়। পরবর্তীতে বাধা-বিপত্তি উপেক্ষা করেই ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন
করেন তিনি। এরপর দীর্ঘ ১৬ বছর ধরে সামরিক জান্তা ও স্বৈরশাসনের বিরুদ্ধে করেন একটানা
অকুতোভয় সংগ্রাম। জেল-জুলম-অত্যাচার কোনোকিছুই তাঁকে তাঁর পথ থেকে টলাতে পারেনি। ১৯৯৬
সালের ১২ জুনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রথমবারের
মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে। এককভাবে আওয়ামী লীগই লাভ করে তিন-চতুর্থাংশের
বেশি আসন। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার
গ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য সংগ্রামমুখর রাজনৈতিক ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে আন্তর্জাতিক
স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশুমৃত্যু হার হ্রাস,
তথ্য-প্রযুক্তির
ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে দেশে জাতিতে জাতিতে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি
প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক ও পুরস্কারে। অতিসম্প্রতি জাতিসংঘের
৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হন।
জলবায়ু পরিবর্তনের
বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয়
ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ও
ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন
(আইটিইউ) অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন পর্তুগাল আওয়ামী
লীগের সহ সভাপতি এম এ খালেক,সাধারণ সম্পাদক শওকত ওসমান, মোহাম্মদ বাবু, মুরাদ, এমরান
হোসেন, পারভেজ, শামীম আহমেদ, মোহাম্মদ জামাল, মোহাম্মদ দেলোয়ার, তারেক মিয়া,জুয়েল হোসেন
সহ সংগঠনের নেত্রীবৃন্দ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন