বাহার উদ্দিন বকুল,সৌদি আরব : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেদ্দার বিভিন্ন আওয়ামী সংগঠন মাসব্যাপী শোকসভা
ও দোয়ার আয়োজন করে। সর্বশেষ ৩১ আগষ্ট সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে
আওয়ামী পরিষদ, জেদ্দা।স্থানীয় কাবাবিশ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের
ভারপ্রাপ্ত সভাপতি কাজী সালাহউদ্দিন নফেল। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আওয়ামী ফাউন্ডেশন,
জেদ্দা-র সভাপতি তাজুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন ইউসুফ মাহমুদ ফরাজী,
দেলোয়ার হোসেন সরকার, কাজী নেয়ামুল বশির, এটিকে লোদী, ফজলুল কবীর ভিকু, খন্দকার আবুল
কালাম আজাদ,মোঃ শাজান প্রমুখ।মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিগণসহ আলোচনায় অংশগ্রহণকারীদের
মধ্যে ছিলেন, শাহাবুদ্দিন, আজিজুর রহমান দিলু, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ
জয়নাল, হাফেজ কামাল, শেখ ফরিদ, মোহাম্মদ স্বপন আহমেদসহ তরুণ নেতৃবৃন্দ। তাছাড়া বিভিন্ন
টিভি চ্যানেল রিপোর্টারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক সারতাজুল
আলম দিপুর সঞ্চালনায় আলোচকগণ সর্বকালের শ্রেষ্ট বাঙালি, জাতির জনক শেখ মুজিবুর রহমানের
প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ তাঁর হত্যাকারীদের বিচার সম্পন্ন করার জোড়ালো দাবী জানান।
বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার চলমান সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়ে বলেন, দেশ আজ এগিয়ে চলেছে। শীঘ্রই মধ্যম আয়োর দেশে উন্নীত হবে বাংলাদেশ।অনুষ্ঠানে
জতির জনক, তাঁর পরিবারের সদস্যগণ সহ ১৫ আগষ্ট শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত
কমনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
জেদ্দায় আওয়ামী পরিষদ কর্তৃক জাতীয় শোক দিবস পালিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন