জনপ্রিয়
ডেস্ক : নাসির হোসেনের
অপরাজিত শতক এবং বল হাতে ৫ উইকেটের সুবাদে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৬৫ রানের দাপুটে
জয় পেয়েছে বাংলাদেশ। ব্যঙ্গালোরের
চিন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নাসির হোসেনের অপরাজিত ১০২ রানের
ইনিংসে আট উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে সফরকারী দল। ইনিংসের শুরুতেই উইকেট হারায়
বাংলাদেশ। শূন্য রানে আউট হন রনি তালুকদার। এরপর ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার
সৌম্য সরকার এবং তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। সৌম্য ৩০ বল খেলে ৫টি চারে ২৪ রান
করে বিদায় নেন। আর বিজয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫৩ বল মোকাবেলা করে ৩টি চার আর একটি
ছক্কা হাঁকান বিজয়। চার নম্বরে নামা মুমিনুল ব্যক্তিগত ৩ রান করে ফেরেন। উইকেটরক্ষক
ব্যাটসম্যান লিটন দাস খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস। তার ছোট তবে গুরুত্বপূর্ণ ৫৭
বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। সাব্বির রহমান ব্যক্তিগত এক রান করে বিদায় নেন। সাত নম্বরে ব্যাট
হাতে নামা নাসির হোসেন ৯৬ বলে ১২টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে ১০২ রান করে
অপরাজিত থাকেন। আরাফাত সানি করেন ১৭ রান। ভারতের পক্ষে ১০ ওভারে ৪৪ রান খরচায়
সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রিশি ধাওয়ান। দুটি উইকেট পান কর্ন শর্মা। ২৫৩ রানের লক্ষ্যে
ব্যাট করতে নামা স্বাগতিকদের দলীয় ৩১ রানের মাথায় ওপেনার আগরওয়াল ফিরে যান। রুবেল হোসেনের
বলে উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি হওয়ার আগে ভারতীয় ওপেনার করেন ২৪ রান। আরেক ওপেনার
উন্মুখ চাঁদ ৭৫ বলে ৫৬ রান করে নাসিরের বলে বিদায় নেন। মানিষ পান্ডে ৭০ বলে ৩৬ রান
করে রুবেলের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন। ৩৪তম ওভারে আক্রমণে আসা নাসিরের
ঘূর্ণিতে ফেরেন সুরেশ রায়না এবং করুন নায়ার। নাসিরের দ্বিতীয় শিকারে সুরেশ রায়না ১৭
রান করে বিদায় নেন। ব্যক্তিগত ৪ রান করা করুন নায়ারকেও ফিরিয়ে দেন নাসির। পরের ওভারে আবারো
আক্রমণে আসেন রুবেল হোসেন। পান্ডের পর সঞ্জু স্যামসনকে বোল্ড করে সাজঘরের পথ দেখান
রুবেল। বিদায় নেওয়ার আগে মাত্র একটি বলই মোকাবেলা করতে পারেন স্যামসন। রুবেলের ওভারটি
শেষ হওয়া মাত্র আবারো নাসিরের আঘাত। দলীয় ৩৬তম ওভারে নাসিরের চতুর্থ শিকারে ফেরেন রিশি
ধাওয়ান। ৩৭তম
ওভারের শেষ বলে কর্ন শর্মাকে ফিরিয়ে দেন রুবেল। টাইগার পেসার তার চতুর্থ উইকেটটি পেতে
কর্ন শর্মাকে বোল্ড করেন। দলীয় ৪২তম ওভারের শেষ বলে আবারো আক্রমণ হানেন নাসির। নিজের
পঞ্চম উইকেট তুলে নেন তিনি। কালারিয়াকে ফিরিয়ে দেন নাসির। শেষ উইকেটটি তুলে নিতে বেশি
সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। শেষ উইকেট হিসেবে ৩৪ রান করা গুরক্রিত মানকে ফিরিয়ে
দেন আল আমিন হোসেন। ৪২.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দল। ৬৫ রানের জয়ের ফলে সিরিজে
১-১ এ সমতা ফেরায় বাংলাদেশ। দলের হয়ে ১০ ওভারে ৩৬ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন
নাসির হোসেন। ৪টি উইকেট তুলে নেন ৯ ওভারে ৩৩ রান খরচ করা রুবেল হোসেন। উইকেটের পেছনে
দাঁড়িয়ে লিটস দাস দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি তিনটি স্ট্যাম্পিং করেন। সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৬ রানে
হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। ২০ সেপ্টেম্বর একই স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি
হবে বাংলাদেশ ও ভারত এ দল।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
নাসিরের নৈপুণ্যে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন