এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : প্যারিসে সিলেট বিভাগ
শাহজালাল স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্টে লা প্লেইন স্টারস চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল
রোববার বিকেলে লা কর্নভ স্টেডিয়ামে ফ্রান্সে
বসবাসরত হাজারো দেশী বিদেশী ফুটবল প্রেমী প্রবাসীদের
উপস্থিতিতে এবং ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে এ টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয় । বিকেল ৪ টায় এম এ জি ওসমানী স্পোটিং ক্লাব ও ইলেভেন স্টার ফুটবল ক্লাবের
মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমি ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট
বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন কয়েছ। সেমি ফাইনালে ইলেভেন ষ্টার ১-০ গোলে এম এ জি ওসমানী
স্পোটিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। পরে লা প্লেইন স্টারস ফুটবল একাদশের সাথে ইলেভেন
স্টার ফুটবল ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়। খেলায় লা প্লেইন স্টারস ২-০ গোলে ইলেভেন ষ্টার ফুটবল ক্লাবকে হারিয়ে শাহজালাল স্পোটিং
ক্লাব ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।খেলা শেষে উভয় দলের খেলোয়ার কর্মকর্তা ও
দর্শকদের উপস্থিতিতে ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল
কাইয়ুম ও রেয়াজুল ইসলামের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন,আয়েবা মহাসচিব কাজী এনায়েত
উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা গ্রুপের চেয়ারম্যান হেনু মিয়া,ইয়ুথ
ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা,সিলেট বিভাগ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম,
প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির,সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল,সাংগঠনিক
সম্পাদক লুত্ফুর রহমান বাবু,বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের ক্রীড়া সম্পাদক এম এম রুমেল,কুলাউড়া
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ উদ্দীনসহ কমিউনিটির ক্রীড়ামোদি নেতারা প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগ শাহজালাল স্পোর্টিং ক্লাব এর উপদেষ্টা
আব্দুল আহাদ,বদরুল ইসলাম,জাফর খান নান্নু,হেলাল আহমদ,সাবেক সভাপতি গিয়াস উদ্দীন,অর্থ
সম্পাদক তানভির আহমদ,আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন রশীদ এনাম,ক্রীড়া সম্পাদক আব্দুল
কাদির,দপ্তর সম্পাদক জুবের আহমদ মামুন,প্রচার সম্পাদক আব্দুল আহাদ,সামসুল ইসলামসহ বিভিন্ন
সংগঠনের নেতারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা সিলেট বিভাগ শাহজালাল
স্পোটিং ক্লাবের সাহসী ও ভুয়সী প্রশংসা করে
বলেন প্রবাসে এরকম খেলাধুলার আয়োজন বাংলাদেশ কে বিশ্ব দরবারে নতুন মাত্রা দেয়। সেই সাথে এরকম ফুটবল টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশীদের
মেলবন্ধন তৈরী করতেই শুধু ভুমিকা রাখবেনা বরং আন্তরিকতার মাধ্যমে কমিউনিটিকে শক্তিশালী
করতে ইতিবাচক ভুমিকা রাখবে। প্রতিবারের ন্যায়
এ বছর সিলেট বিভাগ শাহজালাল স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এ বছর মোট ১১ টি
দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দল গুলো হলো ইলেভেন ষ্টার একাদশ,কানাইঘাট একাদশ,কুলাউড়া ওয়েলফেয়ার
এসোসিয়েশন,রাইজিং ষ্টার,সিলেট একাদশ,বিশ্বনাথ একাদশ,এম এ জি ওসমানী স্পোটিং ক্লাব
,লা প্লেন একাদশ,সুনামগন্জ একাদশ,বাটেরা স্পোটিং ক্লাব,সিলেট রয়েল স্পোর্টিং ক্লাব।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন