জনপ্রিয়
ডেস্ক : স্বাধীনতা
প্রসঙ্গে স্কটিশদের মতো একটি গণভোটের দাবিতে স্পেনের কাতালোনিয়ায় লাখো মানুষের
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিত সমাবেশে কাতালানরা
স্কটল্যান্ডের আসন্ন গণভোটের কথা উল্লেখ করে বলেছেন, তাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস স্পেনের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। তাই তারা
স্বাধীনতা চায়। কাতালোনিয়া অঞ্চলের জাতীয় দিবসের আগের দিন পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে, মিছিল করে এবং কাতালোনিয়ার
জাতীয় সংগীত গেয়ে নিজেদের দাবির কথা জানিয়েছে কাতালানরা। স্বাধীনতার জন্য আগামী
নভেম্বরের ৯ তারিখে গণভোট অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার
আঞ্চলিক সরকার। তবে তা অবৈধ ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। স্পেনের দ্বিতীয়
বৃহত্তম অঞ্চল কাতালোনিয়া অর্থনৈতিকভাবেও অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
স্বাধীনতা চায় কাতালানরা গণভোটের দাবিতে স্পেনে বিক্ষোভ
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন