বকুল খান: বর্ণাঢ্য
অনুষ্ঠানে কেক কেটে যুবদলের ৩৭তম জন্মদিন পালন করেছেন স্পেন যুবদল। গত ২৮ অক্টোবর বাংলাদেশ এসোসিয়েশন হলে আয়োজিত এ অনুষ্টানে স্পেন যুবদলের
নেতৃবৃন্দ ছাড়াও স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিতিতে মুখরিত
ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ ।
যুবদলের এ প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা
সভায় সভাপতিত্ব করেন স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
মইন উদ্দিন ও ফখরুল হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন
বিএনপি’র সভাপতি খোরশেদ
আলম মজুমদার যুবদলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন,স্পেন
সহ সর্বত্র যুবদল সংগঠিত হয়ে দেশে-বিদেশে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের আরও বেশি
শক্তিশালী করতে ভূমিকা রাখবে ।যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী জসিম, সহ সভাপতি বুলবুল আহমেদ,আবু জাফর রাসেল,
শাওন আহমেদ,মহসিন মোল্লা প্রমূখ।এসময়
শুভেচ্ছা বক্তব্য রাখেন,আব্দুল কাইউম,
ডঃদুলাল,মিজানুর
রহমান, শরিফ মনিরুজ্জামান,কাজি
কাশেম,মুরশেদ আলম তাহের,সুহেল
ভুইয়া প্রমুখ।
যুবদলের বক্তারাবলেন ভাষা
আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে যুবক ও তরুণদের
স্বর্ণোজ্জ্বল ভূমিকা বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে স্বৈরাচারী
অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও দেশব্যাপী যুবদলের কর্র্মীরা সবচেয়ে বেশি ত্যাগ
স্বীকার করছেন। যুবদলের তরুণরাই দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় এই সরকারের পতন গঠাবে।
ভিডিও দেখতে ক্লিক করুন ---





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন