এস,আলম,মাদ্রিদ : উৎসবের আমেজে প্রতি বছরের মতো এবারও স্পেনের রাজধানী মাদ্রিদে
দু’টি মণ্ডপে অনুষ্ঠিত
হয়েছে পৃথক ভাবে উদযাপিত পূজায় ৫ দিনের
বিভিন্ন অনুষ্টান মালায় অংশ গ্রহন করে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা, পুজা মন্ডপ গুলো পরিদর্শন করেন স্পেনে নব নিযুক্ত রাষ্ট্রদূত
হাসান মাহমুদ খন্দকার সহ দুতাবাসের কর্মকর্তা বৃন্দ । সনাতন ধর্মালম্বীদের আয়োজনে
স্পেনে অনুষ্টিত শারদীয় দুর্গোতসব,হিন্দু শাস্ত্রমতে দুর্গতি নাশিনী
মা দুর্গা স্বর্গলোকের কৈলাসে স্বামী গৃহ থেকে মতৈ পিত্যৃলোকে বেড়াতে আসেন,সঙ্গী হিসেবে আসেন তার কন্যা
স্বরসতী ও লক্ষ্মী আর ২ ছেলে গনেশ
ও কার্তিক। সে সময় রাজা সুরত প্রথম দেবী দুর্গার
আরাধনা করেন আর তখন থেকে শুরু হয় শারধীয় দূর্গোৎসব । মাদ্রিদে পৃথক দু’টি পূজা উদযাপন কমিটির আয়োজনে
অনুষ্টিত হল সার্বজনীন শারদীয় দূর্গোৎসব ,ধর্ম,বর্ন ,জাতী বেধাবেধ ভুলে সকলের অংশ গ্রহনে পূজা
সার্বজনীনতা লাভ করে। এ সময়
নবনিযুক্ত রাষ্ট্রদুত খন্দকার হাসান মাহমুদ সকল কে
শারদীয় শুভেচ্ছা প্রদান করে বলেন- প্রবাসে ধর্ম বর্ন নির্বিশেষে সকল বাংলাদেশীদের
মিলে মিশে বসবাস করতে হবে । লাভাপিয়েসের কাইয়ে ফে
পূজা পরিষদের সভাপতি পার্থ সারতী
দাস, সেক্রেটারি অনিক শাহা ,যুগ্ম
সম্পাদক তাপশ দেবনাথ এবং কাইয়ে কোয়ানেলো
পূজা পরিষদের সভাপতি শ্রী উত্তম মিত্র, সাধারন সম্পাদক শপন
কোমার শাহা,শ্যমল তালুকদার, বিকাশ
চক্রবতী দেশ ও বিদেশের সকল কে অভিনন্দন জানিয়ে বলেন সকলের সার্বীক সহযোগীতা থাকলে
আরো ব্যাপক পরিশরে প্রতি বছর এ আয়োজন করা হবে। মন্ডপে আগত কমিউনিটি নেতৃ বৃন্দের
মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিন হাজুল আলম মামুন,
কমিউনিটি ব্যক্তিত্ব আক্তার হুসেন আতা, জাকির
হুসেন, সাংবাদিক জহিরুল ইসলাম,আয়ুব আলী
সুহাগ সহ অনেকে। ছুটি না থাকলেও প্রতিদিন
সন্ধ্যার পর মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মহাসপ্তমীর মধ্য দিয়ে পুজার মূল আনুষ্টানিকতা শুরুর পর অষ্টমী ,নভমী ও মহাদশমীর মধ্য দিয়ে২৩ অক্টোবর
শুক্রবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সর্বজনীন এই উৎসব।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন