এস,আলম,মাদ্রিদ
: ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে উত্তম চরিত্র গঠনের মাধ্যমে
ইউরোপে ইসলাম প্রচার ও মুসলিম ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায়
প্রস্তুত করার অংশ হিশেবে স্পেনের মাদ্রিদে অনুষ্টিত হল ইসলামিক ফোরাম অফ স্পেনের এক
ট্রেনিং সেশন ।গত ২৫ অক্টোবর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে অনুষ্টিত টি এস এর সভাপতিত্ব
করেন সংগঠনের স্পেন শাখার সভাপতি মোর্শেদ আলম,। সাধারন সম্পাদক মাসুদ আলম চৌধুরীর
পরিচালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা
করেন কলামিষ্ট নুরুল আলম, আবুল হাসেম, জিল্লুল আল হক,
আবু তাহের, কামরুল হাসান প্রমুখ । বিষয় ভিত্ত্বিক গ্রুপ আলোচনায় উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ও
অন্যান্য কার্যক্রম এবং পুরস্কার
বিতরণী শেষে সংক্ষিপ্ত
আলোচনায় বক্তারা বলেন
ইসলামের দাওয়াত মানুষের কাছে হেকমতের মাধ্যমে পৌছাতে হবে আর সে জন্য প্রথমে নিজেদেরকে
কোরআন সুন্নার আলোকে মডেল হিশেবে তৈরী করতে হবে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন