জনপ্রিয়
ডেস্ক : হৃদরোগে
আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক রিয়াজ। তার
হৃদপিণ্ডে রিং বসানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,
কার্ডিওলজি বিভাগের কনসাল্টেন্ট প্রফেসর
ডা. শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে রিয়াজের
চিকিৎসা চলছে। তার হৃৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি গুরুতর হওয়ায়
সেখানে রিং পরানো হয়েছে। বর্তমানে রিয়াজকে হাসপাতালের
সিসিইউতে রাখা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। জানা গেছে, সোমবার আজ
রাত ৮টায় উত্তরার হৈচৈ শুটিং বাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন অসুস্থ
হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে
ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত অ্যাপলো হাসপাতালে ভর্তি করানো
হয়। ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের
নায়িকা মাহিয়া মাহি এ খবর নিশ্চিত করেছেন। ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্র
সংশ্লিষ্টরা জানায়, সংলাপ দেয়ার সময় হঠাৎ করেই রিয়াজের
শরীর ঘামতে থাকে। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাকে উত্তরার একটি
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বসুন্ধরা এলাকার অ্যাপোলো
হাসপাতালে নেয়া হয়।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
রিং বসানো হয়েছে রিয়াজের হৃদপিণ্ডে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন