এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : বস্তুনিষ্ঠতা আর নির্মল
বিনোদনের প্রত্যাশা জানিয়ে ইউরোপের প্রথম বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাটিভির
১৬ বছর পুর্তি উদযাপন করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। শনিবার বাংলা টিভি দর্শক
ফোরাম ফ্রান্সের উদ্যোগে প্যারিসের গার দো নোর্দের রয়েল ক্যাফেতে অনাড়ম্বর অনুষ্ঠানের
মধ্যদিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আনন্দ আড্ডার আয়োজন করা হয়। বাংলা টিভির ফ্রান্স
প্রধান লুৎফুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামীলীগের
সভাপতি বেনজির আহমেদ সেলিম,সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ,আমি ভয়াজের চেয়ারম্যান
এস এইচ হায়দার,সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ
আহমেদ চৌধুরী, ফ্রান্স
বিএনপি'র সহ সভাপতি শাহ জামাল,প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির,সাধারণ
সম্পাদক এনায়েত হোসেন সোহেল,কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি,প্রচার সম্পাদক নয়ন মামুন,সাহিত্য
ও সংস্কৃতি সম্পাদক দুলন মাহমুদ, প্রবাসে বাংলা পত্রিকার সম্পাদক অপু আলম,এফ বি ডি
২৪ এর সম্পাদক সামসুল ইসলাম,নাট্যনির্মাতা জাকারিয়া মিঠুসহ বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের
সহ সভাপতি শাহিন আরমান চৌধুরী, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম
ও সাধারণ সম্পাদক শিপন প্লাসিড,মনোয়ার হোসেনসহ প্যারিসের বিশিষ্ট জনেরা। নেতৃবৃন্দরা
এসময় তাদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে বাংলা টিভি ইতিমধ্যে
ইউরোপ তথা ১৬ কোটি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে। ফ্রান্স তথা প্রবাসীদের সামাজিক
জীবন যাত্রা আরো বেশি করে চ্যানেলে প্রকাশ করে এ ধারা অব্যাহত থাকবে আশা করি। প্যারিস-বাংলা
প্রেসক্লাব,স্বরলিপি শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠন এ সময় ফুলেল
শুভেচ্ছায় বাংলাটিভিকে সিক্ত করেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন