সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ মানুষ মানুষের হরেক
রকম ক্ষতি করে। কিন্তু মানুষের ক্ষতি করতে না পেরে তার লাগানো গাছ কেটে নিয়ে গাছের
সাথে এ কেমন শত্রুতা। হ্যাঁ এরকমই একটি ঘটনা ঘটেছে বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের
বেজগ্রামে। মাথিউরা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের মালিকানাধীন কয়েকটি গাছ জোরপূর্বক কেটে নিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার
এ ঘটনায় থানায় মামলাও (নং ১৫) দায়ের করা হয়েছে। জোরপূর্বক কেটে নেয়া গাছগুলোর মূল্য
অনুমান ৭০ হাজার টাকা হবে বলে জানা গেছে। অঅর গাছের সাথে এরকম শত্রুতায় হতবাক অনেকেই।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজগ্রামে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের
মালিকানাধীন কয়েকটি গাছ জোরপূর্বক কেটে নেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্যের ছোট
ভাই আব্দুর রাজ্জাক শিমুল বাদী হয়ে মৃত ফরমান আলীর পুত্র সুনাম উদ্দিন, মৃত আব্দুল
কাদিরের পুত্র অলিউর রহমান, মকরম আলীর পুত্র নাছির উদ্দিন ও সাদ্দাম এবং মৃত সালাম
মাষ্টারের পুত্র একরামুল হোসেনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। পুলিশ
আসামীদেও গ্রেফতারের অভিযান চালাচ্ছে। এব্যাপারে
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল বলেন, ইউপি সদস্যের বাড়ীতে গাছ চুরির ঘটনায়
মামলা হয়েছে। বাদীর পক্ষে গাছ চুরির ভিডিও ক্লিপ সরবরাহ করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে
ব্যবস্থা গ্রহণ করব।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
“গাছের সাথে শত্রুতা”
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন