মোঃ কামরুজ্জামান,ফ্রান্স: মুক্তিযোদ্ধারা
আমাদের গর্ব,আমাদের অহংকার । মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি
স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ । এই মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ
করে দেশকে স্বাধীন করেছিলেন। ১৯৭১ সালে দল মত নির্বিশেষে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক,
রিক্সাচালকসহ সকল শ্রেণী-পেশার সর্বস্তরের বাংগালীরা মুক্তিযুদ্ধে
ঝাঁপিয়ে পরে বিজয় ছিনিয়ে এনেছিল। আমরা তাদের
কল্যাণে পেয়েছি এই স্বাধীন সার্বভৌমত্ব
বাংলাদেশ । মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে
যুদ্ধ করেছেন, এ দেশ এবং দেশবাসী তাদের কাছে ঋণী । এই মুক্তিযোদ্ধারাই
এদেশের সর্ব কালের শ্রেষ্ঠ সন্তান।একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি গর্বিত। কিন্তু
দুঃখের বিষয় মুক্তিযুদ্ধে যারা রেখেছিলেন বীরত্বপূর্ণ অবদান, এই মুক্তিযোদ্ধারাই পরিবার পরিজন নিয়ে আজ রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রভাবশালী এবং স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা নির্যাতিত হচ্ছেন। এই অভিযোগ
শুধু আজ নয়,স্বাধীনতা পরবর্তী কাল থেকেই। বর্তমানে অনেক মুক্তিযোদ্ধা
ও তার পরিবার বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রভাবশালীরা অনেক মুক্তিযোদ্ধা পরিবারকে পরিকল্পিতভাবে
জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিঃস্ব
করছে।এমনকি অন্যায়ভাবে তাদের জমি দখল ও বিভিন্ন উছিলা দিয়ে সরাসরি আক্রমণ করতেও দ্বিধা
করছে না। দুঃখের বিষয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সব সরকার আমলেই নির্যাতনের শিকার
হচ্ছেন, রাজনৈতিক দলের ক্ষমতার কাছে অনেকে অসহায়ত্ব বরণ করছেন।
সংবাদ পত্রের শিরোনাম অনুযায়ী বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর নির্যাতনের কিছু ইতিহাস
১। শ্যামনগরে মুক্তিযোদ্ধা
পরিবারের উপর হামলা । ২২শে জুন, ২০১৫- ব্রেকিংনিউজ.কম.বিডি।
২। সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা
পরিবারের উপর জামায়াত বিএনপির সশস্র হামলা । ১৫ জুলাই, ২০১৫- যোগাযোগ
নিউজ।
৩। ডোমারে মুক্তিযোদ্ধা
পরিবারের উপর নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ । ১৭ ই, জুলাই ২০১৫-
এশিয়া বার্তা ২৪ ডট কম।
৪। চুনারুঘাটে মুক্তিযোদ্ধার
কন্যার বাড়িতে হামলা ভাংচুরের ঘটনায় ৩ মাসেও বিচার পায়নি নিরীহ পরিবার । ১৭ই ফেব্রুয়ারী, ২০১৫ - দৈনিক
হবিগঞ্জ সমাচার ।
৫। মুক্তিযোদ্ধা বিষয়ক
মন্ত্রনালয়ের প্রতি দৃষ্টি আকর্ষন করছি উজিরপুরে মুক্তিযোদ্ধা মোবারকের পরিবারের উপর
হানিফ বাহিনীর হামলা। ৯ই আগস্ট, ২০১৫ -অপরাধ বিচিত্রা ।
৬। পার্বতীপুরে মুক্তিযোদ্ধা
নির্যাতন জামায়াত প্রীতির কারণে আসামী গ্রেফতার করছে না পুলিশ। ৮ই, অক্টোবর ২০১৫
-বজ্রকণ্ঠ ।
৭। রাজারহাটে প্রতিপক্ষের
লাঠির আঘাতে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত:দৃষ্টি শক্তি হারানোর অভিযোগ । ২৪ শে আগস্ট
২০১৫ -কুড়িগ্রাম নিউজ ।
৮। গোলাপগঞ্জে বীর
মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত।
২০শে আগস্ট ২০১৫ -দেশ এক্সপ্রেস ২৪ডট কম।
৯। দুই মুক্তিযোদ্ধা
খুন ।২রা,
ডিসেম্বর ২০১৪ - আমাদের সময় ।
১০। নেত্রকোনায় মুক্তিযোদ্ধা
ও টাঙ্গাইলে বৃদ্ধ খুন । ৩রা মে ২০১৪ - সকালের খবর ।
১১। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
পরিবারের উপর ভয়াবহ অত্যাচার ও নির্যাতন, ৩০শে জুলাই, ২০১৩ -দৈনিক সুরমার ডাক।
১২। স্বাধীনতা বিরোধী
ও মৌলবাদী জঙ্গীদের নির্যাতনে অতিষ্ঠ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার । ৩১ মার্চ, ২০১৩ - উর্মিবাংলা
প্রতিদিন।
১৩। শিশু সহ মুক্তিযোদ্ধা
পরিবারের ওপর নির্যাতন ! ২৭শে এপ্রিল, ২০১৩ -সোনেলা ব্লগ ।
১৪। দেইচরে মুক্তিযোদ্ধা পরিবারের
উপর জুলুম-নির্যাতনের অভিযোগ । ৭ই সেপ্টেম্বর, ২০১২-দৈনিক
চাঁদপুর কণ্ঠ।
১৫। চিতলমারীতে মুক্তিযোদ্ধার
পরিবারের উপর নির্মম নির্যাতন । মার্চ ২১, ২০১২ -দেশনিউজ ২৪ডটকম ।
১৬। দুর্বৃত্তের কবলে
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার । ২৩শে নভেম্বর ২০১২ -বাংলাদেশের খবর।
কেন এই নিষ্ঠুরতা ? জাতীর এ সকল
শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। আমরা কি স্বাধীনতা পরবর্তী দিন দিন ভুলে যাচ্ছি, তাদের অবদানের কথা ? তাদের কৃতিত্বের কথা ?
সরকার, প্রশাসন ও জনসাধারনের সক্রিয় অংশগ্রহণে এসব নির্যাতন রোধে
সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সরকারকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপর
নির্যাতন প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রয়াস ও সদিচ্ছার
মাধ্যমেই মুক্তিযোদ্ধাদেরকে এসব নির্যাতনের হাত থেকে রক্ষা করা সম্ভব।
মোঃ কামরুজ্জামান,
সাংবাদিক ও কলাম লেখক।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন