পলাশ আহমেদ,বিয়ানীবাজার: অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিয়ানীবাজারে প্রতিপক্ষের
হামলায় ছাত্রদলের ৩ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের কলেজ রোডে
এ ঘটনা
ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরন করা হয়েছে। আহতরা হলো-উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন লিটন (২৫),
বুরহান (২৪) ও আলমাছ (২৮)। প্রত্যক্ষদর্শীরা
জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আলম হোসেন
চৌধুরী সমর্থিত রিভার বেল্ট
গ্রুপের নেতা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন
লিটন, ছাত্রদল কর্মী বুরহান ও আলমাছ কলেজ রোডের একটি চায়ের ষ্টল থেকে বের হন। তারা
ষ্টল থেকে বের হওয়া মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক
মিছবাহ উদ্দিন সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। উপজেলা
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছবাহ
উদ্দিন বলেন, হামলার ঘটনায় তার গ্রুপের কেউ জড়িত
নয়। তবে আহত ছাত্রদল নেতা আনোয়ার হোসেন লিটন তাদের উপর হামলার ঘটনায় মিছবাহ গ্রুপের
ক্যাডাররা জড়িত বলে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বিয়ানীবাজার থানার
এসআই মাহির উদ্দিন খান
হামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান
চলছে।প্রসঙ্গত, বিএনপি-ছাত্রদলের বিয়ানীবাজার উপজেলা শাখায় চরম অস্বস্থি বিরাজ করছে।
বিএনপির কোন্দল এখন ছড়িয়ে পড়ছে ছাত্র সংগঠন ছাত্রদলেও। এ প্রেক্ষাপটে আকস্মিক ঘোষণা
করা হয় বিয়ানীবাজার ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ কমিটি। কমিটি ঘোষণার দু’দিন পর কলেজ
ক্যাম্পাসে
ছাত্রদলের নতুন সভাপতি আলম হোসেন চৌধুরীর উপর হামলা করে প্রতিপক্ষ গ্রুপের
নেতাকর্মীরা। পরে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের
বিরুদ্ধে অনাস্থা জানিয়ে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর রেশ কাটতে না কাটতেই
গত ২৭ আগষ্ট দুপুরে কলেজ রোডে প্রকাশ্যে ছাত্রদলের কলেজ সভাপতির সমর্থনপুষ্ট নেতাকর্মীরা
পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন