সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার
প্রতিনিধিঃ সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, বর্তমান
সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে
আপ্রাণ চেষ্টা চালিয়ে
যাচ্ছে। কিন্তু সরকারের এই উন্নয়ন সহ্য করতে পারছে না
বিএনপি-জামায়াত। তারা দেশকে অস্থিতিশীল ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে উঠে পড়ে
লেগেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত পেট্রোল বোমা
দিয়ে শুধু দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা
এখন বিদেশী নাগরিকদেরও হত্যা করছে। বিদেশী নাগরিকদের হত্যা করে দেশে নৈরাজ্য
সৃষ্টি করে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে তাদের সেই অসৎ উদ্দেশ্য হাসিল হতে দেবে না।
আজ রোববার বিকেলে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ^র
সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শালেশ্বর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু
স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে নাসির
উদ্দিন খাঁন এসব কথা বলেন। পরিষদের সভাপতি সায়ির
আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ নেতা সায়দুল ইসলামের
পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল,প্রচার
সম্পাদক হারুনুর রশীদ দিপু, কেন্দ্রীয় যুবলীগ নেতা
এডভোকেট আব্বাস উদ্দিন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক
সম্পাদক আশরাফুল ইসলাম, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক
সম্পাদক আব্দুল জলিল চৌধুরী বাবর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, শেওলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল ইসলাম,মাথিউরা
ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা
জহুর আহমদ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ
খান ও রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল বাতিন।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের
যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আহমদ নাহিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া
অনুষ্টানে মোট ১৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট তুলে
দেয়া হয়।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন