পলাশ
আহমেদ :
গত ২৭ আগস্ট ও ৬ অক্টোবর বিয়ানীবাজারে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির
নির্দেশে ও জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ১০ জনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে
জড়িত থাকার অভিযোগে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া
হবে না, এ মর্মে শোকজ করেছে জেলা ছাত্রদল। শোকজকৃতদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা,
পৌর ও কলেজ ছাত্রদলের কার্যকরি কমিটির ৬ জন রয়েছেন। তাদেরকে
নোটিশ প্রাপ্তি বা প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে সশরীরে জেলা ছাত্রদলের কাজিরবাজারস্থ
অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কারণ
দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। যাদেরকে শোকজ করা হয়েছে তারা হলেন- এমদাদুল
ইসলাম ইমন (যুগ্ম আহবায়ক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল),
আনোয়ার হোসেন লিটন (যুগ্ম আহবায়ক, উপজেলা
ছাত্রদল), লিমন আহমদ (যুগ্ম আহবায়ক, বিয়ানীবাজার পৌর ছাত্রদল), সজীব হোসেন
(সহ-সভাপতি বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদল), মুজাক্কির
লোদি (১ম যুগ্ম সম্পাদক, কলেজ ছাত্রদল), ওলিউর রহমান ওলি (যুগ্ম সম্পাদক, কলেজ
ছাত্রদল) এমদাদুর রহমান সাহেদ (পৌর ছাত্রদল), আবদুল্লাহ
আল জীবান (কলেজ ছাত্রদল),
দেলোয়ার হোসেন (কলেজ ছাত্রদল), মাহবুব হোসেন
(কলেজ ছাত্রদল)। জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
সিলেট জেলা ছাত্রদলের ১০ নেতাকর্মীকে শোকজ
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন