সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা গ্রামে টিলা কাটার দায়ে
এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অসীম
কুমার বণিকের নেতৃত্বে সুপাতলা গ্রামে অভিযান চালিয়ে মুজিবুর রহমান বিপ্লবকে (৪০)
আটক করা হয়। ধৃত বিপ্লব ওই এলাকার মৃত আব্দুন নুরের পুত্র। আটকের পর তাকে
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসার পর উপজেলা পরিষদের
চেয়ারম্যান আতাউর রহমান খানসহ আওয়ামীলীগ ও শ্রমিক লীগ নেতাদের মধ্যস্থতায় তার কাছ
থেকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করার পর তাকে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, পৌরশহরের
সুপাতলা গ্রামের মুজিবুর রহমান বিপ্লব গত কয়েকদিন ধরে তার বাড়ির বিশাল একটি টিলা
কাটছিলেন। সরকারী বিধান মোতাবেক টিলাকাটা আইনত দন্ডনীয় অপরাধ, সরকারের
এই নিষেধাজ্ঞা অমান্য করে টিলা কাটার খবরে নড়েচড়ে বসে প্রশাসন। গোপন সংবাদের
ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অসীম
কুমার বণিক ও বিয়ানীবাজার থানার এস.আই রেজাউল হকের নেতৃত্ব একদল পুলিশ সেখানে গিয়ে
উপস্থিত হন। সেখানে যাওয়ার পর ধৃত বিপ্লব উপজেলা সহকারী কমিশনারসহ অন্যান্যদের
সাথে খারাপ আচরণ করলে তাকে সাথে সাথে আটক
করে নিয়ে আসা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এখবরে সেখানে জড়ো হতে
থাকেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিউর রহমান শফি, শ্রমিকলীগ
নেতা মানিক উদ্দিন ও বেলাল উদ্দিনসহ আরো
অনেকেই। সেখানে তাদের মধ্যস্থতায় টিলাকাটার বিষয়টি নিষ্পত্তি হয় এবং ধৃত বিপ্লবকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়
। ধৃত বিপ্লব নগদ ২০হাজার টাকা জরিমানা আদায় করে ছাড়া পায় ।
এব্যাপারে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, টিলাকাটা
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপজেলার যেখানেই টিলাকাটা হবে ,সেখানেই
অভিযান চালাবে ভ্রাম্যমান আদালত। সরকারী বিধান মোতাবেক টিলাকাটা সম্পূর্ণ নিষিদ্ধ এরপরও যারা টিলা
কাটবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন