আব্দুল কারিম,প্যারিস,ফ্রান্স : বিশ্ব দরবারে ফ্রান্সের
বাংলাদেশী কমিউনিটিকে উচ্চ আসনে তুলে ধরার প্রত্যয় জানিয়ে সৃজনশীল সাংবাদিকদের নিয়ে
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা প্যারিসের অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশীদের
রাজধানীখ্যাত প্যারিসের গর দো
নোর্দের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত
হোসেন সোহেলের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত
করে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক, বাংলাটিভির ফ্রান্স বুর্যে প্রধান লুৎফুর রহমান
বাবু,কোষাধ্যক্ষ ,এশিয়া টিভি ও টিভিয়েন ২৪ ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জি,প্রকাশনা
সম্পাদক, সময় ২৪ টিভির ফ্রান্স প্রতিনিধি দোলন মাহমুদ,প্রচার সম্পাদক,গাজী টিভি ফ্রান্স
প্রতিনিধি নয়ন মামুন,জুনেদ ফারহান,মাজহারুল ইসলাম,খন্দকার জামিলসহ সংগঠনের নেতারা।
সভায় শীঘ্রই ফ্রান্সের মুল ধারার সাংবাদিকদের সাথে কর্মশালা, নতুনদের সাংবাদিকতা বিষয়ে
ধারনা ও সর্বান্তকরণে সহযোগীতা ও অভিষেক
অনুষ্ঠান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ সময়
মুক্ত আলোচনায় নতুন'রা অভিযোগ করে বলেন,এখানে সাংবাদিকতা করার জন্য আমরা কারো সাহায্য
কিংবা দিকনির্দেশনা পাই না এমনকি এখানকার মুল ধারার সাংবাদিক অর্গানাইজেশনের সাথে যুক্ত
হওয়ার বিষয়ে কেউ আমাদের অবগত করে ন। এ সময় প্যারিস-বাংলা প্রেসক্লাব 'র পক্ষথেকে এসব
সমস্যা সমাধানের ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়। বক্তারা বলেন,প্যারিস
বাংলা প্রেসক্লাব ফ্রান্সে সৃজনশীল ও সৃষ্টিশীল সাংবাদিকদের নিয়ে এমন একটি ধারা তৈরি
করতে চায়-যে ধারায় আগামী প্রজন্মও সঠিকভাবে থাকতে পারে। আলোচনায় অংশ নেন , মিসবাউল
ইসলাম,আব্দুল করিম,রেজা হোসেন,জাকির হোসেন,গোলাম মস্তফা,তাওহিদ আহমদ,মামুন রশিদ,ইসমাইল
মিয়া,সেলিম চৌধুরী,এম ডি সাদেক হোসেন,এম ডি মনির সরদার বাবলু , আলমাস উদ্দিন,আইনুল
হক,হোসেন আহমদ, চৌধুরী আব্দুল মান্নান চাপেল প্রমুখ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন