আব্দুল
করিম, প্যারিস,ফ্রান্স: প্যারিসে বিকশিত নারী সংঘের ঈদ
পুনর্মিলনী ও সাংস্মৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার বিকেলে ফ্রান্সের
রাজধানী প্যারিসের শেভরন ভদু'র এক অভিজাত মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সংগঠনের
সভানেত্রী তৌফিকা শাহেদ'র প্রাণবন্ত
উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অল
ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন 'র মহাসচিব কাজি এনায়েত উল্লাহ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য
রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হযরত আলী খান,ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ
সাইফুর রহমান,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,ফ্রান্স আওয়ামী
লীগের উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু,ফ্রান্স বিএনপি সহসভাপতি শাহেদ আলী,শাহ
জামাল,পাক্ষিক প্যারিস থেকে সম্পাদক সোহেল ইবনে হোসেন ,মানবাধিকার কর্মী হাসনাত জাহান,প্যারিস-বাংলা
প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাধারন সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদিক
লুত্ফুর রহমান বাবু ,মাটির সুর সভাপতি আমিন খান হাজারী,চাদপুর সমিতির সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন,ফায়সাল আহমদ দীপ,দীপক দেবনাথ ,ভিকি রায় প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন,অর্থনৈতিকভাবে
স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাংলাদেশের নারীরা রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায় থেকে
শুরু করে সিদ্ধান্ত গ্রহণে সর্বত্র সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নীতিমালাগুলোর
সাহায্যে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও নারীর প্রতি প্রতিহিংসা রোধে নারীদের পাশে সমাজের
সকল স্থরের মানুষের অংশগ্রহন বাংলাদেশকে নতুন সম্ভাবনা দেখাবে। বক্তারা বাংলাদেশে নারীদের
প্রতি অনাচার, অত্যাচার বন্ধ ও সমাজ থেকে নারীর প্রতি বৈষম্য দূরীকরণের আহবান জানান
। দেশাত্ববোধক গানের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান,নিত্য, কবিতা আবৃত্তি ও পানি
খেলায় অংশগ্রহন করেন, অনুষ্ঠানে মিসেস সদরুল,শিল্পী দাস,অনামিকা,মিসেস বেনু,সীমা গোমেজ,রেনুকা,খানম,বিউটি,পূজা,পাপিয়া,মিষ্ঠি,বৃষ্ঠি,সূচী
শাহেদ,তাসনিম শাহেদ ও অনিম আনাস । পরে অতিথিবৃন্দ বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার
তুলে দেন ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন