বকুল খান,মাদ্রিদ : ১৯৭৫ এর ৩ নবেম্বর মধ্যরাতে
ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম.মনসুর আলী এবং আবুহেনা মোহাম্মদ কামরুজামানকে।
এই চার বঙ্গ সন্তানই বঙ্গবন্ধুর অর্বমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে
ছিলেন। বাঙ্গালী জাতীর জীবনে আর একটি কাল অধ্যায় রচিত হয় সেদিন। আজ সেই বঙ্গ সন্তানদের
প্রতি শ্রদ্ধা জানাতে স্পেন আওয়ামীলী আয়োজন করে আলোচনা । গত ৯নভেম্বর মাদ্রিদের একটি
হোটেলের হল্ রুমে সভায় সভাপতিত্ব করেন,শাকিল খান পান্না ।সাধারন সম্পাদক জহিরুল
হক নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন, জাকির হুসেন,এ কে এম জহিরুল ইসলাম,আব্দুল গফুর ফরিদ,ফয়জুর
রহমান,আয়ুব আলী, আব্দুর রহমান,এ কে এম সেলিম রেজা, খসরু চৌধুরি,মোঃ জসিম,মামুন
হাওলাদার,তাপস দেবনাথ,পারথ প্রথিম অনিক,সুমন বাড়ী,আবুল হুসেন প্রমুখ।
বঙ্গবন্ধুর আর্দশকে লালন করে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে
নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহবান জানান । সভার
শেষে জাতীর জনক বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা সহ সকল শহীদদের জন্যও মাগফিরাত কামনা করা হয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন