মোঃ কামরুজ্জামান, ফ্রান্স :
ফ্রান্সের তুলুজে বাংলাদেশ লিবারেল হিউম্যান রাইটস এন্ড সোস্যাল এফেয়ার্স
ফাউন্ডেশন এর ফ্রান্স ও যুক্তরাজ্য ইউনিটের সভাপতি গতকাল রবিবার বিকাল ৫ ঘটিকার সময় তান্দুরি হাউজে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে বিবৃতি প্রদান করেন।
ফ্রান্স ইউনিটের সভাপতি জাহাঙ্গীর হোসেন
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন প্রকাশ করেন । তিনি বলেন বাংলাদেশে
সর্বক্ষেত্রেই আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে । বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখনো বন্ধ হয়নি। কেউ অপরাধ করলে তার জন্য রয়েছে আইন ও আদালত।
শুধু সাধারণ জনগণ নয়, একজন অপরাধীরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। বিচার বহির্ভূত
হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় দিন দিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা কমে যাচ্ছে
। জনগণের আস্থা ফিরে পাওয়ার জন্য সরকারকেই
উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং তারা
অঙ্গীকারাবদ্ধ। দেশে আইন শৃঙ্খলার অবনতি বা যেকোন কারনেই মানবাধিকার লংঙ্ঘিত হোক না
কেন, এর দায় সরকারের উপর বর্তায় । অপরদিকে বাংলাদেশে দুই বিদেশী হত্যাকাণ্ডে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন অল্প দিনের ব্যবধানে দুই
বিদেশী হত্যাকাণ্ড বহিঃবিশ্বে আমাদের দেশের সুনাম মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। দেশে
বিদেশে বাংলাদেশের নিরাপত্তা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ব্যাপক সমালোচিত
হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আজ প্রশ্নের সন্মুক্ষীন। তাই দেশের
ভাবমুর্তি বজায় রাখার স্বার্থে দ্রুত সত্যিকারের অপরাধীকে শনাক্ত করে, বিচারের আওতায়
আনতে হবে ।
যুক্তরাজ্য ইউনিটের সভাপতি জসিম উদ্দিন তালুকদারও বাংলাদেশের
মানবাধিকার পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন প্রকাশ করেন । তিনি বলেন, আজ দেশে ভূগর্ভে
থাকা অবস্থায়ও শিশু গুলিবিদ্ধ হচ্ছে সন্ত্রাসীদের দ্বারা । অতীতে এমন ঘটনা আর ঘটেনি
, নিঃসন্দেহে এটি আইন শৃঙ্খলা অবনতির একটি চরম উদাহরণ । পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্যরা অনেক ক্ষেত্রে অপরাধ কার্যক্রমে জড়িত হয়ে পরছে, বিষয়টি খুবই আতঙ্কের বিষয়।
তাই দিন দিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। অপরদিকে মানবাধিকার
লঙ্ঘনের ভয়াবহ চিত্র ও আমাদের সভ্য সমাজের লজ্জার বিষয় হচ্ছে, গ্রাম্য
সালিশের নাম করে প্রকাশ্যে নারীদের শারীরিক নির্যাতন। নির্যাতনের ভয়াবহতা এতই নিষ্ঠুর যে লাঠি দিয়ে নারীদের
পেটাতেও দ্বিধাবোধ করছে না । গরীব লোকদের উপর এই নির্যাতনটা বেশী হচ্ছে, এটা গরীবের
উপর সবলের অত্যাচার । এদের হাত থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। এসব গ্রামের তথাকথিত
নামধারী মোড়লরা সরাসরি মানবাধিকার লঙ্ঘন করছে। অপরদিকে গ্রাম্য সালিশের নাম করে প্রকাশ্যে
অনেকে মানুষকে পিটিয়ে হত্যাও করতেছে । এই বর্বরতার নিন্দা জানানোর ভাষা নাই। এইসব মানুষ
রূপী জানোয়ারদের আইনের আওতায় এনে নজির বিহীন শাস্তির দাবী জানাচ্ছি। এরা সরাসরি নিজেরা
আইন হাতে তুলে নিচ্ছে, এরুপ চলতে থাকলে বা এইসব গ্রাম্য তথাকথিত নামধারী মোড়লদেরকে
বিচারের আওতায় না আনলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাবে। তাই সরকারকে এই
ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে, সর্বোপুরি যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে
ব্যবস্থা নিতে হবে ।
বাংলাদেশ লিবারেল হিউম্যান
রাইটস এন্ড সোস্যাল এফেয়ার্স ফাউন্ডেশনের ফ্রান্স ও যুক্তরাজ্য ইউনিটের
উভয় সভাপতি অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে মানবাধিকার সমুন্নত
রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন