বাহার উদ্দিন বকুল, জেদ্দা,
সৌদি আরব : ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১-৩০ মি. সৌদি আরবের জেদ্দা চেম্বারের সাথে
মতবিনিময় সভা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জেদ্দা
চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রিজের সেক্রেটারী জেনারেল আদনান এইচ মানদুরার নেতৃত্বে চেম্বারের উধ্বতন কর্মকর্তাবৃন্দ
এতে উপস্থিত ছিলেন। মতবিনিময়ে অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিতের সাথে ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম
মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল
জেনারেল এ.কে.এম শহিদুল করিম। তাছাড়া ছিলেন মিশন উপ-প্রধান
মোঃ নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত
সচিব মোঃ সেলিম রেজা, উপ-সচিব হাসান খালেদ ফয়সল,এফবিসিসিআই-র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল
আলম, জেদ্দার কাউন্সিল মোঃ মোকাম্মেল হোসেন, কাউন্সিলর আছিয়া খাতুন, কনসাল রেজা-ই-রাব্বি
প্রমুখ। অত্যন্ত
সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ
এ মতবিনিময় সভায় বাংলাদেশ থেকে নারী শ্রমিকের পাশাপাশি পুরুষ শ্রমিক, ডাক্তার, নার্স,
ড্রাইভার আনার অনুরোধ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ সৌদি আরব থেকে প্রচুর
পরিমানে ফার্টিলাইজার আমদানী করে উল্লেখ করে অর্থমন্ত্রী বাংলাদেশে একটি এমুনিয়া প্রসপেক্ট
প্লান্ট স্থাপনের অনুরোধ জানান সৌদি চেম্বারকে। তাছাড়াও গার্মেন্টস,
ফার্মাসিউটিক্যাল,
শীপ বিল্ডিং প্রভৃতি শিল্পে বাংলাদেশের ভালো সম্ভাবনার বিষয় তুলে ধরে এসব ক্ষেত্রে
সৌদি বিনিয়োগের আহ্বান জানান। তাছাড়া সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড এগ্রিকালচারাল
ইনভেষ্টমেন্ট কোম্পানীর কাজ এগিয়ে নেয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।সম্প্রতি সৌদি ডেপুটি
মিনিষ্টারের নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত সৌদি-বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কাউন্সিলের
কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান বিনিয়োগ সহ অনেক বিষয়ে তখন ফলপ্রসু আলোচনা হয়েছে।
এর ধারাবাহিকতায় মন্ত্রীর এ সফর।
বানিজ্য এবং বিনিয়োগ ছাড়াও প্রবাসীদের সমস্যাবলী নিয়ে মন্ত্রী
সৌদি চেম্বারের মনযোগ আকর্ষণ করেন এবং ভবিষ্যতে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমশক্তি প্রেরণের
আশ্বাস দেন। জেদ্দা চেম্বারের সেক্রেটারী জেনারেল বাংলাদেশের শ্রমশক্তির প্রশংসা করে
বলেন, বর্তমানে ডাক্তার, নার্স, শিক্ষকবসহ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমশক্তির চাহিদা
বিবেচনায় রেখে শ্রমশক্তি প্রেরণের আহ্বান জানান। সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের
সুবিধার করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশী বিনিয়োগকারিদের জন্যে সৌদি আরবের দরজা সব সময়
খোলা আছে। এদেশে লাভজনক খাতে বিনয়োগের আহ্বান জানান তিনি।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন