বিয়ানী বাজার প্রতিনিধি : বিয়ানীবাজার খানা পুলিশ উপজেলার
সারপার থেকে উপজেলা ছাত্রলীগ পল্লব গ্রুপের ছাত্রলীগ নেতা হিফজুর রহমানকে সারপার এলাকায়
থেকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় সারপার বাজার এলাকা থেকে পুলিশ তাকেগ্রেফতার
করে।জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম পল্লব গ্রুপের নেতাকর্মীরা
সশস্ত্র অবস্থায় শনিবার বিয়ানীবাজার সরকারিকলেজে উপজেলা ছাত্রলীগ পাবেল গ্রুপের নেতাকর্মীদের
উপর ছড়াও হয়। এ সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের
মধ্য থেকে পাবেল গ্রুপের ছাত্রলীগ নেতা মাহমুদ হোসেন জুয়েল শনিবার রাতে বিয়ানীবাজার
থানায় ২৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।পুলিশ জুয়েলের দায়ের করার মামলার ১৪নম্বর
আসামী হিফজুর রহমানকে সারপার বাজার এলাকা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হিফজুরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করার আগে তার কাছ থেকে অন্যান্য আসামীদের অবস্থান এবং অস্ত্র কোথায় রাখা হয়েছে- এসব
তথ্য উদঘাটনের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
বিয়ানী বাজারে দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন