আহমদ শাহজান বেলজিয়া : বেলজিয়াম বি এন পি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ই নভেম্বর
রাত নয়টায় বেলজিয়ামের ডায়মন্ড সিটি এন্টারপ্যানে স্থানীয় একটি হলে আলোচনা সভার
আয়োজন করে। বেলজিয়াম বি এন পির সাবেক সিনিয়র
সহ সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে মনয়ার আলী সানুর পরিচালনায় সভায় প্রধান অতিথির
বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান
লিটন,নাসির উদ্দিন,টি এম ওয়ারেস বাচ্চু,তছু মিয়া,সেলিম রাহুল আমিন প্রমুখ। অনুষ্টানে
কোরান তেলাওয়াত করেন হুমায়ুন কবীর। সভায় বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের
সদস্যদের রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র
নেই, চলছে একনায়কতন্ত্র। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের রাজনৈতিক অধিকার নেই। মানবাধিকার,
বাক স্বাধীনতা, সুশাসন আজ ভূলুণ্ঠিত। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করতে
হবে। তিনি বলেন, শেখ মুজিবের বিশ্বস্ত ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। সেই মোস্তাক সপরিবারে
মুজিবকে হত্যার পর ক্ষমতা দখল করেন। এরপর তৎকালীন সেনাপ্রধান খালেদ মোশারফ ৩ নভেম্বর
অভ্যুত্থান ঘটান। আবার ৭ নভেম্বর সিপাহি-জনতা বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিত্ব
থেকে মুক্ত করে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় অভ্যুত্থান ঘটানো হলেও সারা দেশ আজ কারাগারে
পরিণত হয়েছে। দেশের মানুষ আজ বন্দী। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে সংগ্রাম করতে
হবে।
বক্তারা সদ্য নেদারল্যান্ড সফরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা
খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করায় তাঁর প্রতিবাদ জানান। বক্তারা বলেন শেখ হাসিনা যদি
তাঁর ভাষা চর্চায় সমিচির না হয় তাহলে নেদারল্যান্ডে যে ভাবে তাঁকে প্রতিহত করা হয়েছে
সে ভাবে সারা বিশ্বে তাঁকে প্রতিহত করা হবে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন