বিয়ানীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ
সুপ্রীম কোর্টের সিনিয়র বিচারপতি মোঃ আবু তারিক বলেছেন, শিক্ষাই পারে
জাতিকে উন্নতির শিখরে পৌছাতে। শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি কল্পনাই করা যায় না।
তাই জাতির কাংখিত উন্নয়ন ত্বরান্বিত করতে হলে শিক্ষার প্রকৃত উন্নয়নে সরকার,
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক,
অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াস প্রয়োজন। এতদঞ্চলের শিক্ষাক্ষেত্রে
অতীত সুনাম ফিরিয়ে আনতে শিক্ষার সুষ্টু পরিবেশ ও গুণগত মান বৃদ্ধি প্রয়োজন। তিনি আরো
বলেন, এতদঞ্চলে কোনো শিক্ষার্থী যদি লেখাপড়ায় আর্থিক সমস্যায়
ব্যঘাত ঘটে তবে আমি বিচারপতি হিসেবে বলছি আমি ওই শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করব।
এক্ষেত্রে আমাদের স্থানীয় প্রবাসী বিত্তবানরা আরো এগিয়ে আসবেন বলে আমি আশাবাদী। গতকাল
শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে স্থানীয় স্পর্শ সোস্যাল মিডিয়া আয়োজিত
এস.এস.সি/দাখিল ও এইচ.এস.সি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি সাইফুর রহমান সাইফের
সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সুপ্রীম কোর্টের
আইনজীবী এডভোকেট শাহানারা তারিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
এম এ কাদির, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল
ইসলাম আউয়াল, রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফখর উদ্দিন ও বিয়ানীবাজার
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়া উদ্দিন আহমদ।হাফিজ আনোয়ার উল্লাহ’র কোরআন তেলাওয়াতের
মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা
রোটারিয়ান সালেহ আহমদ, আব্দুল হাছিব, গভর্নিং বডির চেয়ারম্যান আহমদ হোসেন খান, প্রতিষ্ঠাতা
সভাপতি সাংবাদিক সুফিয়ান আহমদ, শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন
মুন্না, ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হক সুয়েব। সংগঠনের গভর্নিং
বডির সদস্য আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোমেন আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্টানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন,
আওয়ামীলীগ নেতা খসরুল হক খসরু,সংগঠনের উপদেষ্টা
লায়ন ছিদ্দিক আহমদ, এনাম উদ্দিন,এম
এ গণি,রোটারিয়ান এমরান হোসেন দিপক,গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজুসহ সংগঠনটির গভর্ণিং বডি,
কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
শিক্ষাই পারে জাতিকে উন্নতির শিখরে পৌছাতে বিচারপতি মোঃ আবু তারিক
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন