জনপ্রিয়
অনলাইন ডেস্ক : গাজীপুরে
নববিবাহিত এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। এ ঘটনায় নববধূ সাজেদা
বেগমকে আটক করেছে পুলিশ। গুরুতর অবস্থায় স্বামী সোলাইমান ওরফে সোহেলকে ঢাকা
মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্বামী সোহেলের বাড়ি
বাহ্মণবাড়িয়ায় এবং স্ত্রী সাজেদা বেগম কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায়
মাজহারুল ইসলামের মেয়ে। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই)
জাকির হোসেন জানান, সাজেদা বেগম তার নানীর সঙ্গে গাজীপুর
সিটি করপোরেশনের ছয়াদানা এলাকায় ভাড়া বাসায় থেকে ভোগড়া এলাকার কলম্বিয়া পোশাক
কারখানায় চাকরি করতেন। প্রায় এক বছর ধরে কারখানায় যাওয়া আসার পথে সোহেল তাকে প্রেম
নিবেদন এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসেন। গত ৩ নভেম্বর তারা আদালতে বিয়ে করেন। তিনি
জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে কারখানা ছুটির পর
সাজেদা বের হলে সোহেল তাকে নিয়ে পালকি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে তাদের মধ্যে
কলহের এক পর্যায়ে রাত পৌনে ২টার দিকে সাজেদা ব্লেট দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে
বিচ্ছন্ন করে ফেলেন। তার চিৎকার শুনে হোটেলের লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল
থেকে সাজেদাকে আটক এবং সোহেলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
স্থানান্তর করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
স্বামীর পুরুষাঙ্গ কর্তন, নববধূ আটক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন