মোঃ কামরুজ্জামান, ফ্রান্স: সন্দেহ
আর অবিশ্বাসের শিকার হচ্ছেন প্যারিসের বাংলাদেশীরা!শিরোনামে বিবিসি বাংলা সংবাদ
প্রকাশের পর পুরো ফ্রান্স জুড়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা
গেছে ।অনেকে বিষয়টিকে বাংলাদেশীদের ভাবমূর্তি নষ্ট করার অপেচেষ্টা হিসাবে মতামত দিয়েছেন
। আবার অনেকে সন্দেহ পোষণ করছেন বিদেশীদের কাছে দেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রের অংশ
হিসাবে ।প্রকৃতপক্ষে এই সব বিভ্রান্তিমূলক শিরোনামে সংবাদ প্রকাশ
করায়, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের দিকে সন্দেহের তীর ছুঁড়ে দেওয়ার চেষ্টা ছাড়া
আর কিছু নয়। আসলে বিবিসির শিরোনামে যা লিখে আছে ফ্রান্সে বাস্তবে
তার কোন মিল নাই ।এটা খুবই স্বাভাবিক সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে ফ্রান্সের জনগণের
সাথে, একই ভাবে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও সমান ভাবে উদ্বিগ্ন । কারণ প্রবাসী
বাংলাদেশীরা দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে ফ্রান্সে বসবাস করে আসিতেছেন। এমন ভয়াবহ
সন্ত্রাসী হামলা ফ্রান্সে কোন দিন কেউ দেখেন নাই। তাই বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়াটা অস্বাভাবিক
কিছু নয়। শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশীরা ফরাসীদের সাথে একত্বতা প্রকাশ করে, এই ঘৃণিত
হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাদের সাথে মিলিত হয়ে এক কাতারে শামিল হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ইতিমধ্যে যার উদ্ধৃতি দিয়ে বিবিসি
বাংলা সংবাদ প্রকাশ করেছেন, সেই জাহিদুল ইসলাম সংবাদটির প্রতিবাদ
করেছেন উল্লেখ করে তার ফেসবুকের পেইজে একটি সট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন “প্রিয় প্যারিস বাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে , গত রাতে bbc
আমার সংগে যোগাযোগ করে সাক্ষাৎকার নিতে চাইলে আমি প্রথমে বিশ্বাস
করিনি , পরবর্তিতে আমি নিজে ফোন করে নিশ্চিত হয়েই প্যারিস
এর বর্তমান অবস্থা নিয়ে কথা বলি , তারা আমার কথা রেকর্ড ও
করে। আমি প্যারিস বসবাসরত বিশ্বের সকল প্রবাসীদের ভয় ভীতি ও আশংকা নিয়ে কথা বলেছি।
যা অত্যান্ত স্বাভাবিক। আমি কোন ভাবেই বলিনি বাংলাদেশীদের
সন্দেহের চোখে দেখা হচ্ছে ? বাংলাদেশীদের সন্দেহের চোখে দেখার
কোন কারণ থাকার প্রশ্নই উঠেনি। আশা করি আমার সাক্ষাত্কার নিয়ে আর কোন বিভ্রান্তি সৃষ্টি
করবেন না। আমি ইতিমধ্যে প্রতিবাদ পাঠিয়েছি” lএখানে
একটি বিষয় উল্লেখ্য দীর্ঘ দিন ধরে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীরা ফরাসীদের সাথে ভাতৃত্ব
বন্ধন অটুক রেখে চলে আসছেন।এমনকি কোন সন্ত্রাসী
কর্মকাণ্ডে অতীতে কোন বংলাদেশী জড়িত ছিল, এমন কোন রেকর্ড নাই । প্রকৃতপক্ষে ফ্রান্সে
প্রবাসী বাংলাদেশীরা নিজেদের মেধা, বিবেক, বুদ্ধি ও শ্রম দিয়ে তাদের কর্মের মাধ্যমে
বিদেশীদের কাছে অনেক সূনাম অর্জন করেছেন । আমাদের সকলের মনে রাখা উচিত নিজে সস্তা প্রচার
পাওয়ার জন্য কোন বিভ্রান্তিকর মন্তব্য বিবেচকের কাজের মধ্যে পরে না। তাই বাংলাদেশীদের
ভাবমূর্তি ও অতীতের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে সকলকে অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে
বিরত থাকতে হবে, তাহলেই প্রবাসে বাংলাদেশীরা উপকৃত হবেন, সর্বোপুরী দেশের মংগল হবে ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন