সিলেট
প্রতিনিধি : গত
১৪ নভেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত হল বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,বর্তমান
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,মৌলভীবাজার জেলা
যুবলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী-র আয়োজিত এক
মত বিনিময় সভা । আর কে লাইসিয়াম স্কুলের প্রাঙ্গনে আয়োজিত এ সভায় রেহান পারভেজ
রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারুল আলম চৌধুরী,সাবেক
পৌর কাউন্সিলর বাবু নগেন্দ্র দেবনাথ,সাবেক পৌর কাউন্সিলর
নুর উদ্দিন,পৌর কাউন্সিলর শামিম আহমদ,পৌর কাউন্সিলর আব্দুল মতিন,শিক্ষক রানা চন্দ্র
চন্দ,সাবেক ছাত্রলীগ নেতা দিলীপ দে দিপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু এবং পৌর মেয়র
প্রার্থী আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী প্রমুখ । এতে মুরব্বি-যুবক-তরুন সহ বড়লেখা
পৌরসভার প্রায় ২,৫০০ জন মানুষ অংশ নেন। বক্তব্য দানকারি
বিশিষ্ট ব্যক্তিগন বলেন, আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী
তার রাজনৈতিক জীবনে সবসময় মানুষের পাশে ছিলেন । এই সমাজসেবক সকলের সমস্যায় একাত্ম
হয়ে লড়াই করেন সুদিনের জন্য । এছাড়া তিনি একজন শিক্ষা অন্তপ্রান,যার প্রমান বড়লেখাবাসীকে তিনি বার বার দিয়েছেন । কৃষিখাতের উন্নয়নে
রয়েছে তার বিশেষ নজর । তাই আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী-কে পৌর মেয়র হিসাবে
নির্বাচিত করলে বড়লেখার সংসদ সদস্য ও হুইপ আলহাজ মোঃ শাহাবুদ্দিনের নেতৃতে যে উন্নয়ন
যাত্রা চলছে তা আরো তরান্নিত হবে বলে মত দেন বিশিষ্টজনেরা । এছাড়া বড়লেখা পৌরবাসী
ছাত্র,সাধারন মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনের মধ্যে
পরিচালিত এক জনমত জরিপে দেখা যায় বড়লেখা পৌরসভায় মেয়র পদের জন্য সবচেয়ে বেশি এগিয়ে
আছেন জনাব আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী ।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
সিলেটৈ যুবলীগের মতবিনিময় সভা অনুষ্টিত
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন